'ইনশাল্লাহ' সঞ্জয় লীলা বনসালীর স্বপ্নের প্রকল্প। ছবিটির নাম ঘোষণার পর থেকেই সবাই এর মুক্তির অপেক্ষায় রয়েছে, কিন্তু এর মধ্যে কোনও নতুন খবর পাওয়া যায়নি। ছবিটিতে আলিয়া ভাটের পাশাপাশি সলমন খানের অভিনয় করার কথা ছিল তবে, সঞ্জয় এবং সলমনের মধ্যে সৃজনশীল মতপার্থক্যের কারণে ছবিটির কাজ থেমে ছিল। এবার শোনা যাচ্ছে যে, ছবিটির কাজ আবার শুরু হবে, তবে এবার আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন শাহরুখ খান!

ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদন অনুসারে, সঞ্জয় বর্তমানে আলিয়া ভাটের বিপরীতে প্রধান চরিত্রে শাহরুখ খানকে নিতে চান। তবে, বলা হচ্ছে যে শাহরুখই ছিলেন সঞ্জয়ের প্রথম পছন্দ। কিন্তু, এই বিষয়ে এখনও সঞ্জয় বা শাহরুখ খান কোনও পক্ষ থেকেই কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
চলচ্চিত্রটির গল্প কী হবে?
ছবিতে একটি পরিণত প্রেমের গল্প দেখানো হবে, যেখানে একজন যুবতী তার চেয়ে বয়সে বেশ অনেকটাই বড় এক পুরুষের প্রেমে পড়ে।
আরও পড়ুন: জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ
সলমন ও সঞ্জয়ের মধ্যে বিতর্ক
এর আগে শোনা যাচ্ছিল যে, সৃজনশীল মতপার্থক্যের কারণে সলমন ছবিটি ছেড়ে দিয়েছেন। নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রোডাকশন ডিজাইনার ও সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার রুপিন বলেন, ‘ছবিটি কাজ এখনও শুরু হয়নি, আর সলমন সেট ছেড়ে চলে গিয়েছেন। সলমন ও সঞ্জয় একসঙ্গে কাজ করতে চাননি। আমি সঞ্জয়ের সেটের পূর্ব-পরিকল্পনা করতে এক বছর সময় দিয়েছি। এমনকী আমরা লোকেশন খোঁজার জন্য আমেরিকাতেও তিন মাস কাটিয়েছি।’
{{/usCountry}}এর আগে শোনা যাচ্ছিল যে, সৃজনশীল মতপার্থক্যের কারণে সলমন ছবিটি ছেড়ে দিয়েছেন। নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রোডাকশন ডিজাইনার ও সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার রুপিন বলেন, ‘ছবিটি কাজ এখনও শুরু হয়নি, আর সলমন সেট ছেড়ে চলে গিয়েছেন। সলমন ও সঞ্জয় একসঙ্গে কাজ করতে চাননি। আমি সঞ্জয়ের সেটের পূর্ব-পরিকল্পনা করতে এক বছর সময় দিয়েছি। এমনকী আমরা লোকেশন খোঁজার জন্য আমেরিকাতেও তিন মাস কাটিয়েছি।’
{{/usCountry}}আরও পড়ুন: কবে মুক্তি পাবে রণবীর-আলিয়া-ভিকির 'লাভ অ্যান্ড ওয়ার'? প্রকাশ্যে দিনক্ষণ
প্রসঙ্গত, শাহরুখ ও আলিয়া এর আগে 'ডিয়ার জিন্দেগি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে, সেখানে দু'জনের মধ্যে কোনও রোমান্টিক রসায়ন দেখানো হয়নি। ছবিটিতে শাহরুখ আলিয়ার থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তাঁকে ইতিবাচক ভাবে জীবনযাপন করতে শেখান।
উল্লেখ্যে, শাহরুখ বর্তমানে 'কিং' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন।