...
...
Next Story

মাদক মামলায় গ্রেফতার শাহিদের সহ অভিনেতা, পাওয়া গেল লক্ষ লক্ষ টাকার পণ্য

শাহিদ কাপুরের দেবা ছবিটি নিশ্চয়ই সকলেরই মনে থাকবে, এই ছবিতে অভিনয় করেছিলেন আরো এক অভিনেতা যিনি হলেন রুহুলাহ মেহেদী। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তিনি নিজের ছাপ ফেলে রেখেছেন। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও রবিবার গ্রেফতার করা হল এই অভিনেতাকে।

Published on: Aug 23, 2026, 22:01:40 IST
Advertisement

শাহিদ কাপুরের ‘দেবা’ ছবিটি নিশ্চয়ই সকলেরই মনে থাকবে, এই ছবিতে অভিনয় করেছিলেন আরো এক অভিনেতা যিনি হলেন রুহুলাহ মেহেদী। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তিনি নিজের ছাপ ফেলে রেখেছেন। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও রবিবার গ্রেফতার করা হল এই অভিনেতাকে।

মাদক মামলায় গ্রেফতার শাহিদের সহ অভিনেতা
মাদক মামলায় গ্রেফতার শাহিদের সহ অভিনেতা

কী কারণে গ্রেফতার?

জানা গিয়েছে, মাদক সরবরাহের সঙ্গে নাকি যুক্ত ছিলেন এই অভিনেতা। রবিবার মুম্বাইয়ের মিরা রোডের কাশিমিরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রুহুল্লাহকে। বেশ কয়েকদিন ধরেই অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পুলিশের নজরদারিতে ছিল। তদন্তের শেষে পুলিশের ফাঁদে পা দিয়ে ফেলেন অভিনেতা।

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে ২৮ গ্রাম এমডি মাদক যার বাজার চলতি আনুমানিক মূল্য ৫. ৬০ লক্ষ টাকা। তবে শুধু অভিনেতা একা নন, এই গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। তবে ঘটনার মূল অভিযুক্ত অভিনেতাই।

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, স্ন্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মাদক বিক্রির খবর জোগাড় করে পুলিশ। পরে ভুয়ো ক্রেতা সাজিয়ে অপরাধীদের ধরার ফাঁদ পাতা হয়। মাদক লেনদেনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় অপরাধীকে।

আপাতত আদালত অভিনেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই গোটা ঘটনায় আরো বিস্তারিত তদন্ত করছে পুলিশ। মাদক পাচার চক্রে আর কারা কারা যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks