বিগ বস বাংলা শুরু হওয়ার সময় অনেকেই মনে করেছিলেন শমীক অধিকারী হয়তো এই খেলার অন্যতম অংশ হবে কিন্তু পরে বোঝা যায় যে তিনি শুধুমাত্রই দর্শক। তবে খেলায় অংশগ্রহণ না করলেও তিনি বিগ বস বাংলার নিয়মিত দর্শক। শমীক একজন কনটেন্ট ক্রিয়েটর তাই বিগ বসের ঘরে বন্ধু নিরঞ্জনকে প্রথম থেকেই সাপোর্ট দিচ্ছেন তিনি।

তবে বিগ বস বাংলার জনপ্রিয়তা এতটা যে বেড়ে যাবে সেটা হয়তো তিনিও কল্পনা করতে পারেননি। শমীকের কথায়, অনেকেই ভেবেছিল হিন্দি বিগ বস শুরু হয়ে গেলে বাংলাটা আর কেউ দেখবে না কিন্তু সেটা পুরোপুরি মিথ্যে হয়ে গেল। হিন্দি থেকেও বেশি বাংলা বিগ বস দেখছে সকলে। অনেক জায়গায় আবার হিন্দি ছেড়ে বাংলা দেখছে। এতটা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা বিগ বস।
আরও পড়ুন: পুজো মিটতেই বড় খবর, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’
বিগ বসের ঘরে প্রিয় প্রতিযোগী কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, আমি প্রথম থেকেই নিরঞ্জনকে সাপোর্ট করি কারণ ও আমার বন্ধু। দুর্নিবারকেও আমি আগে থেকে চিনি। তবে এই দুজন ছাড়া যদি অন্য কাউকে আমি সাপোর্ট করি তিনি হলেন রাজবীর। ওর খেলা আমার অসম্ভব ভালো লাগে।
নিরঞ্জন, দুর্নিবার আর রাজবীর এই তিনজনকেই ফাইনালে দেখতে চান শমীক। অন্যদিকে মেয়েদের মধ্যে সৃজলাকে সাপোর্ট করেন তিনি কারণ অভিনেত্রী শমীকের অনেক পুরনো বন্ধু। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না কারণ প্রতিদিন খেলা নতুন নতুন রূপ নিচ্ছে।
{{/usCountry}}নিরঞ্জন, দুর্নিবার আর রাজবীর এই তিনজনকেই ফাইনালে দেখতে চান শমীক। অন্যদিকে মেয়েদের মধ্যে সৃজলাকে সাপোর্ট করেন তিনি কারণ অভিনেত্রী শমীকের অনেক পুরনো বন্ধু। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না কারণ প্রতিদিন খেলা নতুন নতুন রূপ নিচ্ছে।
{{/usCountry}}আরও পড়ুন: কৃষ্ণ প্রেমে বিভোর বিরাট, গুনগুন করে গান করলেন অনুষ্কা, ভাইরাল কনসার্টের ভিডিয়ো
প্রসঙ্গত, গত রবিবার বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে গিয়েছেন ভরত কল। একজন অভিভাবককে হারিয়ে সকলেরই এখন মন খারাপ। তবে খেলা এগিয়ে নিয়ে যেতে হবে তাই নতুন করে নতুন উদ্যমে খেলা খেলছেন বিগ বস বাংলার প্রতিযোগীরা।