...
...
Next Story

স্বামী অভিষেকের কোলে বসে ভালোবাসায় বুঁদ শার্লি! গোয়ায় রোম্যান্টিক মুডে তারকা দম্পতি

অভিষেক বসু ও শার্লি মোদকের প্রেম থেকে দাম্পত্য শুরু থেকেই বেশ চর্চিত। হঠাৎ করেই ২০২৫-এ বিয়ের পিঁড়িতে বসে সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা। এবার গোয়ায় গিয়েও আদরমাখা মিষ্টি সব মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন শার্লি।

Published on: Feb 20, 2026, 14:34:05 IST
Advertisement

অভিষেক বসু ও শার্লি মোদকের প্রেম থেকে দাম্পত্য শুরু থেকেই বেশ চর্চিত। হঠাৎ করেই ২০২৫-এ বিয়ের পিঁড়িতে বসে সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা। তবে সে আগের কথা। বিয়ের পর থেকেই তাঁদের নানা সুন্দর ও রোম্যান্টিক মুহূর্তের ছবি তাঁরা নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আর এবার গোয়ায় গিয়েও আদরমাখা মিষ্টি সব মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন শার্লি।

অভিষেকের কোলে বসে ভালোবাসায় বুঁদ শার্লি! গোয়ায় রোম্যান্টিক মুডে তারকা দম্পতি
অভিষেকের কোলে বসে ভালোবাসায় বুঁদ শার্লি! গোয়ায় রোম্যান্টিক মুডে তারকা দম্পতি

আরও পড়ুন: সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় ঘোমটা, সাদামাটা এই বধূই আজকের বিখ্যাত খলনায়িকা,কে বলুন তো?

ছবিতে দেখা যায় পাথর আর গাছপালায় ভরা এক জায়গায় বসে শার্লি ও অভিষেক। রংমিলান্তিতে ধরা দেন তাঁরা। কালো রঙের উপর সাদা কাজ করা ক্রপ টপ ও লং স্কার্টে ধরা দেন শার্লি। তাঁর কানে ছিল সাদা ও আকাশি রঙের ঝোলা কানের। অভিষেকের পরনে ছিল কালো হাফ হাতা টি -শার্ট ও আকাশি রঙের ধুতি প্যান্ট। নায়কের চোখে ছিল রোদ চশমা।

ছবিতে একটি পাথরের উপর বসে থাকতে দেখা যায় অভিষেককে আর তাঁর কোলে বসেছিলেন শার্লি। পরের ছবিতে স্ত্রীকে পিছন দিক থেকে আলগা ভাবে জড়িয়ে ছিলেন অভিষেক। শার্লির মুখে লেগেছিল মিষ্টি হাসি। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন , ‘একসঙ্গে যেখানেই থাকব সেটাই আমাদের প্রিয় জায়গা।’ ছবিটি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। এমনকী অভিষেক নিজেও কমেন্ট করেছেন। লিখেছেন, 'লাভ ইউ অ্যাঞ্জেল।’

প্রসঙ্গত, ‘ফুলকি’ ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনী। ‘রোহিত’ -এর প্রাক্তন স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল শার্লির। পর্দার খলনায়িকা অভিষেকের বাস্তব জীবনের নায়িকা হয়ে ওঠেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল চুপিসারে একেবারে ছিমছাম ভাবে বিয়ে সারেন শার্লি-অভিষেক। বিয়ের আগে কাউকে কিচ্ছুটি টের পেতে দেননি দু'জনে। তবে তাঁদের মেগার সেট থেকে তাঁদের আইবুড়ো ভাতের ছবি সামনে আসে। মেগার পরিচালক সহ সেটে সকলে মিলে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ায়। আর সেই ছবি সকলের সামনে চলে আসে। তারপরও অবশ্য আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সারেন।

তবে আইনি বিয়ে সারলেও এখনও সামাজিক বিয়ে করেননি দু'জনে। যদিও রেজিস্ট্রি সেরে মালাবদল, সিঁদুরদান করেছিলেন। কিছুদিন আগে এক জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনী প্রচারেও বর-কনের বেশে পাওয়া গিয়েছে দুজনকে। তবে বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে, সেটা দেখবার অপেক্ষায় ভক্তরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks