...
...
Next Story

'৪ বছর আগে আমি এখানেই...', সপ্তমীতে জীবনের কোন বৃত্ত সম্পূর্ণ করলেন সায়নদীপ?

প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সায়নদীপ। যদিও মাঝেমধ্যেই তাঁরা পাহাড়ের কোলে চলে যান সেটা বিবাহ বার্ষিকী হোক অথবা জন্মদিন।

Published on: Oct 19, 2026, 18:00:07 IST
Advertisement

প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সায়নদীপ। যদিও মাঝেমধ্যেই তাঁরা পাহাড়ের কোলে চলে যান সেটা বিবাহবার্ষিকী হোক অথবা জন্মদিন। তবে এবারের ট্রিপ একেবারেই আলাদা ছিল কারণ ৪ বছর আগে যে জায়গায় তিনি একা দাঁড়িয়ে ছিলেন সেখানে আজ গোটা পরিবারকে নিয়ে দাঁড়িয়ে আছেন সায়নদীপ।

সপ্তমীতে জীবনের কোন বৃত্ত সম্পূর্ণ করলেন সায়নদীপ?
সপ্তমীতে জীবনের কোন বৃত্ত সম্পূর্ণ করলেন সায়নদীপ?

রূপসা আর একমাত্র ছেলের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন সায়নদীপ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বরফের চাদরে ঢাকা গোটা একটি পাহাড়। তার মাঝে শীত পোশাক পড়ে দাঁড়িয়ে রয়েছেন এই দম্পতি। বাবা মায়ের সঙ্গে আনন্দ করতে দেখা যায় তাঁদের একমাত্র ছেলেকেও।

আরও পড়ুন: 'তু তু হ্যায় ওহি', সপ্তমীর রাতে বাড়িতেই কাঞ্চনের সঙ্গে নাচ শ্রীময়ীর

ছবি পোস্ট করে সায়নদীপ লেখেন, ‘দ্বিতীয় সপ্তমীর শুভেচ্ছা। এই পোস্ট আমার কাছে খুব স্পেশাল কারণ আজ থেকে প্রায় ৪ বছর আগে আমি এখানে সোলো ট্রিপে এসেছিলাম। ঠিক সেই স্থানে আজ আমি দাঁড়িয়ে আমার স্ত্রী এবং সন্তানের সঙ্গে। চার বছর আগে আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হতে পারে আমার সঙ্গে, কিন্তু ঈশ্বর অপ্রত্যাশিতভাবে তার জাদু দেখিয়ে যান বারবার। আজ মনে হচ্ছে আমার জীবন একটা সম্পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। এটা সম্ভব করার জন্য রূপসাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ভালোবাসা।’

আরও পড়ুন: 'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির

উল্লেখ্য, কিছুদিন আগে ‘পরিণীতা’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রূপসাকে। যদিও তিনি আপাতত এই সিরিয়ালে অভিনয় করছেন না। দর্শকরা ভীষণভাবে মিস করছেন রূপসার চরিত্রকে। খুব তাড়াতাড়ি তিনি আবার অন্য কোনও ধারাবাহিকে ফিরে আসুক এমনটাই কামনা দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks