...
...
Next Story

'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের

গত ৫ জুলাই ঘরোয়া ভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। তবে আমিরের এই তৃতীয় বিয়ে করার পর বেশ কিছু জায়গায় এই বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন তিনি বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন?

Published on: Jul 12, 2026, 21:27:03 IST
Advertisement

গত ৫ জুলাই ঘরোয়া ভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। তবে আমিরের এই তৃতীয় বিয়ে করার পর বেশ কিছু জায়গায় এই বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন তিনি বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন? কেন তিনি মুসলিম নারীর প্রেমে পড়েন না? এই নিয়ে একাধিকবার একাধিক প্রশ্ন উঠেছে।

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনে
আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনে

তবে এবার শেখর সুমন তাঁর জনপ্রিয় ইউটিউব টকশো শেখর টোনাইট- এর সর্বশেষ পর্বে আমির খানকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। এমনকি দেশের রাজনৈতিক নেতাদের জোট গঠনের বিষয়ে আমিরের থেকে শিক্ষা নিতে বলেন শেখর সুমন।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

আমিরের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই মানুষটি আগামী বেশ কয়েকটি প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টিভঙ্গি রেখে গেলেন। এই দৃষ্টিভঙ্গি হল কোন কিছু অর্জন না করা পর্যন্ত তার পিছনে লেগে থাকা। রাজনীতিবিদদের আমির খানের থেকে শেখা উচিত। রাজনীতিবিদরা মাঝেমধ্যে জোট গঠন করার কথা বলেন কিন্তু জোট গঠনের আসল কৌশল এই মানুষটির থেকেই শেখা উচিত।’

আমির খানের তৃতীয় স্ত্রীর নাম উল্লেখ করেই রসিকতার ভঙ্গিতে শেখর সুমন বলেন, ‘আমিরের প্রতিভা অকল্পনীয়। তিনি অনন্য। তিনি এমন এক ইঞ্জিনের মতো যেখানে পেট্রোল ইথানল এবং আইসোবিউটানল একসঙ্গে মেশানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইঞ্জিন থামেনি। নতুন গন্তব্যের দিকে মসৃণ ভাবে এগিয়ে চলেছে। উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন। এখন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমির খানকে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন।’

দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে আমির খান বিবাহ করেন। এই বিষয় নিয়েও কটাক্ষ করেন শেখর সুমন। তিনি কটাক্ষের ভঙ্গিতে বলেন, ‘একেই বলে বসুধৈব কুটুম্বকম। সারা বিশ্ব এক পরিবার। এইবার বোঝা যায় কেন ওকে সকলে পারফেকটশনিস্ট বলেন। তিনি ততক্ষণ সেই কাজ করতে থাকেন যতক্ষণ না সেটি নিখুঁত হয়। আমরা সবাই জানি পারফেকশনের কোনও সীমা হয় না।’

আমির ও গৌরীর বিয়ে

বেঙ্গালুরুতে প্রথম দেখা হওয়ার পর থেকে আমির ও গৌরী ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। এই দীর্ঘ সময় ধরে তাদের যোগাযোগ ছিল এবং ২০২৩ সালে তাদের পুনরায় যোগাযোগ হয়, যার পরেই তারা প্রেম শুরু করেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এই বছরের জুন মাসে তিনি ঘোষণা করেন যে তিনি গৌরীকে বিয়ে করবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks