বহুরূপী সেজে সাবিত্রীর বাড়িতে গেলেন শিবপ্রসাদ, চলল আড্ডা, খুনসুটি

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ৮০ দশকের অভিনেত্রী হলেও তিনি বর্তমান প্রজন্মের সঙ্গেও মানিয়ে নিতে পারেন অবলীলায়, আজও সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় যেন কথা বলে।

Published on: Sep 27, 2026, 15:19:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ৮০ দশকের অভিনেত্রী হলেও তিনি বর্তমান প্রজন্মের সঙ্গেও মানিয়ে নিতে পারেন অবলীলায়, আজও সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় যেন কথা বলে। তাই ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পাওয়ার আগে প্রথম নিমন্ত্রণ গেল সাবিত্রীর কাছে, নিমন্ত্রণ করলেন খোদ পরিচালক।

বহুরূপী সেজে সাবিত্রীর বাড়িতে গেলেন শিবপ্রসাদ
বহুরূপী সেজে সাবিত্রীর বাড়িতে গেলেন শিবপ্রসাদ

রবিবারের দুপুরে একেবারে বহুরূপী সেজে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, ছবি মুক্তির আগে তাই বর্ষিয়ান অভিনেত্রী থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তাঁর বাড়িতে যান পরিচালক।

আরও পড়ুন: সোহিনীকে ‘প্রিভিলেজ’ কটাক্ষ নন্দিনীর, মেয়ের হয়ে মুখ খুললেন তাপস পত্নী

সোশ্যাল মিডিয়ায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি শেয়ার করে শিবপ্রসাদ লেখেন, ‘বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে বহুরূপী। আশীর্বাদ নিলাম। আড্ডা হল, চানাচুর খাওয়া হলো, বিখ্যাত হিন্দি ডায়লগ শুনলাম। জমে গেল আজকের রবিবার। বড় পর্দায় বহুরূপী দ্যা গোল্ডেন ডাকো মুক্তি পাচ্ছে আগামী ১৫ অক্টোবর।’

বহুরূপী প্রসঙ্গে

বহুরূপী, যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই এবারেও বিক্রম প্রামাণিকের চরিত্রই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। শিবপ্রসাদের বিপরীতে এবার থাকবেন যিশু সেনগুপ্ত। অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা। এছাড়াও সোহিনীকেও যে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে। ঝিমলি চরিত্রে কৌশানি মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?

ছবিতে থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।