Shiboprosad Mukherjee: আগামী মে মাসে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এই ঘোষণা অনেক আগেই করে দিয়েছিলেন পরিচালকদ্বয়। তবে মে মাসে মুক্তি পাবে এই কথা জানা গেলেও ছবি মুক্তির তারিখ ঘোষণা তখন করেননি তাঁরা। এবার একেবারে অন্যরকম ভাবে সিনেমা মুক্তির তারিখ প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক।

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ আক্ষরিক অর্থেই একটি রিইউনিয়ান প্রজেক্ট হতে চলেছে। একদিকে জয় সরকার, অন্যদিকে অনন্যা চট্টোপাধ্যায়, সঙ্গে আবার অর্জুন চক্রবর্তী। সব মিলিয়ে এই সিনেমায় একাধিক শিল্পীর সঙ্গে বহুবছর পর কাজ করছেন শিবপ্রসাদ। রিইউনিয়নের প্রসঙ্গ তুলেই এবার আরও এক অভিনেতার সঙ্গে কাটানো সুখস্মৃতি ভাগ করে নিলেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম, সন্তানের জন্য কেমন বাংলা চান তিনি?
তিনি হলেন রজতাভ দত্ত। সকলের প্রিয় রনিদা। ৩০ বছর আগে একটি নাটক দেখতে গিয়ে প্রথম রজতাভ দত্তর সঙ্গে আলাপ হয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। তারপর কেটে গিয়েছে ৩০ বছরের বেশি সময়। তবে এই প্রথমবার নিজের প্রিয় অভিনেতাকে পর্দায় পরিচালনা করার সুযোগ পেলেন শিবপ্রসাদ।
রজতাভ দত্ত, যিনি আজও নিজের কাজ নিয়ে ভীষণ খুতখুঁতে, আজও তিনি অভিনয় বা সিনেমা ছাড়া আর কোনও বিষয় নিয়ে আলোচনা করেন না। আজও পুরনো অভিনেতাদের সম্মান দেন বা নতুনদের উৎসাহ দেন সেই রনিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে একেবারেই ভীষণ স্পেশাল তা বারবার উঠে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পোস্ট থেকে।
তবে শুধুমাত্র রজতাভ দত্তকে নিয়ে তিনি এই পোস্ট লিখেছেন তা নয়। এই পোষ্টের মাধ্যমেই তিনি ঘোষণা করে দিলেন ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ মে। প্রসঙ্গত, ২৭ মে বড় পর্দায় মুক্তি পাবি জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এই দুটি সিনেমা যে বড় পর্দায় একে অপরের সঙ্গে জোর টক্কর দিতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
{{/usCountry}}তবে শুধুমাত্র রজতাভ দত্তকে নিয়ে তিনি এই পোস্ট লিখেছেন তা নয়। এই পোষ্টের মাধ্যমেই তিনি ঘোষণা করে দিলেন ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ মে। প্রসঙ্গত, ২৭ মে বড় পর্দায় মুক্তি পাবি জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এই দুটি সিনেমা যে বড় পর্দায় একে অপরের সঙ্গে জোর টক্কর দিতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
{{/usCountry}}ফুল পিসি ও এডওয়ার্ড প্রসঙ্গে
'ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমার গল্প কোনও স্বৈরাচারী রাজা অথবা জমিদারের জীবনকে ঘিরে তৈরি হওয়া একটি রহস্যময় গল্প। রাজা অথবা জমিদার নিজের শক্তির বহিঃপ্রকাশ করেন নারীদের উপর অত্যাচার করে। অর্জুন চক্রবর্তী ওরফে সেই স্বৈরাচারী রাজার স্ত্রী শুধু একজন নয় একাধিক। একদিকে যেমন রাইমা ওরফে ‘অদিতি’র ওপর করা হয় অত্যাচার তেমন অন্যদিকে সবকিছু সহ্য করেও চুপ করে থাকে ‘রাজলক্ষ্মী’ কনীনিকা। এই সবকিছুর মধ্যেই নতুন বউ হয়ে প্রাসাদে আসে ‘বিনীতা’ অর্থাৎ শ্যামৌপ্তি মুদলি।
আরও পড়ুন: এত ভয় দেখিয়েছি আমি...', ভোট দিতে গিয়ে কী হল অহনার সঙ্গে?
তবে রাজার অত্যাচার শুধু ঘরের মধ্যেই সীমিত তা কিন্তু নয়, অনন্যা চট্টোপাধ্যায় ওরফে ‘পুতলি বাই’-এর ওপরেও সে সমানে করতে থাকে অত্যাচার। এত অরাজকতার মধ্যেই ঘটে যায় এক মৃত্যু। মারা যায় সেই রাজা, যাকে ঘিরে ঘনীভূত হতে থাকে রহস্য।
এই রহস্যের সমাধানই করবে ‘ফুল পিসি’ ওরফে সোহিনী সেনগুপ্ত। সঙ্গ দেবে এডওয়ার্ড। ছবিতে আরও এক জমিদারের চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন রজতাভ দত্ত। বাড়ির বয়জ্যেষ্ঠার চরিত্রে অনামিকা সাহা। অন্যান্য চরিত্রে দেখতে পাওয়া যাবে ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়কে।