Shiboprosad Mukherjee: এডওয়ার্ডকে নিয়ে ভোট দিতে এলেন শিবপ্রসাদ! বুথ থেকে বেরিয়ে কী বার্তা দিলেন তিনি?
Shiboprosad Mukherjee: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট প্রায় শেষের মুখে। সাধারণ মানুষ থেকে তারকা, সকাল থেকেই বুথে বুথে ভিড় জমিয়েছেন ভোটাররা। শান্তিপূর্ণভাবেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হচ্ছে। রাজ, শুভশ্রী থেকে শুরু করে দেব, প্রসেনজিৎ, সকলেই দিয়েছেন নিজেদের ভোট।

এডওয়ার্ডকে নিয়ে ভোট দিতে এলেন শিবপ্রসাদ!
সকলের মতো এই দিন ভোট দিতে আসেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। তবে তিনি একা আসেননি। সঙ্গে নিয়ে এসেছেন এডওয়ার্ডকে! প্রসঙ্গত, আগামী মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এই ছবির নাম ভূমিকায় যে একটি বিড়াল রয়েছে, সেটা ইতিমধ্যেই পরিচালক সকলের কাছে স্পষ্ট করে দিয়েছেন।
এবার সেই এডওয়ার্ডকে নিয়েই নাকি তিনি ভোট দিতে এলেন? না, সত্যি সত্যি এডওয়ার্ডকে নিয়ে আসেননি তিনি বরং এডওয়ার্ডের আদলে তৈরি একটি কিটি ব্যাগ সঙ্গে নিয়ে আসেন শিবপ্রসাদ। সেটাকেই তিনি পরিচয় করেন এডওয়ার্ড বলে।
এডওয়ার্ডকে নিয়ে ভোট দিতে এলেন শিবপ্রসাদ!
বুথ থেকে বেরিয়ে শিবপ্রসাদ বলেন, ‘এই যে ভোট দিয়েছি। এটা আমার গণতান্ত্রিক অধিকার। সবাইকে অনুরোধ করব যে আপনারাও সবাই ভোট দিন।’ এরপরই তিনি মজার ছলে বলেন, ‘আর এই যে আমার সঙ্গে রয়েছে এডওয়ার্ড, ও এবারে ভোট দিয়েছে। ওরও অধিকার আছে। তাই ও আজকে ভোট দিয়েছে।’