Ananya Chatterjee: হাঁটুর যন্ত্রণায় কাতর, তাও ইনজেকশন নিয়ে ‘ফুলপিসি’ ছবিতে নাচ করেন অনন্যা, জানালেন শিবপ্রসাদ

Ananya Chatterjee: আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা পরিচালিত ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। সিনেমায় পুতলি বাঈ- এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা চলাকালীন অনন্যার শারীরিক সমস্যা নিয়ে কিছু অজানা কথা শেয়ার করলেন শিবপ্রসাদ।

Apr 18, 2026, 10:02:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ananya Chatterjee: আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা পরিচালিত ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। এই ছবিতে বহু বছর পর শিবপ্রসাদের সঙ্গে কাজ করলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমায় পুতলি বাঈ- এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা চলাকালীন অনন্যার শারীরিক সমস্যা নিয়ে কিছু অজানা কথা শেয়ার করলেন শিবপ্রসাদ।

হাঁটুর যন্ত্রণায় কাতর, তাও ইনজেকশন নিয়ে ‘ফুলপিসি’ ছবিতে নাচ করেন অনন্যা
হাঁটুর যন্ত্রণায় কাতর, তাও ইনজেকশন নিয়ে ‘ফুলপিসি’ ছবিতে নাচ করেন অনন্যা

অনন্যার সঙ্গে ছবি শেয়ার করে স্মৃতির পাতায় ডুব দিয়ে শিবপ্রসাদ লেখেন, ‘প্রথমবার সিনেমায় একসঙ্গে কাজ করলাম আমরা। এর আগে টেলিভিশনে অভিনেতা হিসেবে একসঙ্গে কাজ করেছি। একটি ডান্স রিয়ালিটি শোয়েও পারফর্ম করেছি আমরা।' ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে যে রিইউনিয়ান পর্ব চলছে সে কথাও জানান পরিচালক।

আরও পড়ুন: 'ব্রিটিশ হলে না হয় বিশ্বাস...', বাঙালি হয়েও বাংলা না জানায় কটাক্ষের মুখে শ্রুতি

অনন্যার শারীরিক অসুস্থতার কথা শেয়ার করে পরিচালক লেখেন, ‘সিনেমায় পুতলি বাঈ- এর চরিত্রে অভিনয় করেছেন অনন্যা। শ্যুটিং শুরু হওয়ার ১৫ দিন আগে আমার এক বন্ধু ডাক্তার বিকাশ কাপুরের ফোন আসে।’ বিকাশবাবু পরিচালককে জানান, তিনি একেবারেই চান না যে অনন্যা এই চরিত্রে অভিনয় করুক।

কেন? কারণ অনন্যার হাঁটুর যা অবস্থা তাতে নাচ করা অভিনেত্রীর পক্ষে একটি দুর্বিষহ ব্যাপার। যদি সেটা করতেই হয় তাহলে পেন কিলার এবং ইনজেকশন নিয়ে তাঁকে করতে হবে। যেটা এক প্রকার ঠিক করে ফেলেছেন অনন্যা।

কিন্তু সমস্ত শারীরিক কষ্ট উপেক্ষা করে নিজের চরিত্রে যে অনন্যা কতটা অসামান্য, সেটাও জানান শিবপ্রসাদ। কত্থক জানা সত্ত্বেও সিনেমার জন্য রীতিমতো তালিম নিয়েছেন অভিনেত্রী। সহশিল্পী এবং পরিচালক হিসাবে অনন্যার এই অধ্যাবসায় দেখে মুগ্ধ শিবপ্রসাদ।

আরও পড়ুন: প্রচন্ড গরমে আউটডোর শ্যুটিংয়ে নাজেহাল মানসী! কীভাবে রাখেন নিজের যত্ন?

প্রসঙ্গত, অনন্যা ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাইমা সেন, সোহিনী সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, রজতাভ দত্ত, অনামিকা সাহা, ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়। মে মাসেই মুক্তি পাবে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি। এবার দেখার পালা এই দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা।