কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘আদরের নৌকা’। ধারাবাহিকটি পাঁচ বন্ধুর জীবন নিয়ে তৈরি তবে এই বন্ধুদের মধ্যে রাজি আর শৌর্য একে অপরের ভীষণ ভালো বন্ধু। অনেকে এই বন্ধুত্বকে ভালোবাসার নাম দিলেও তারা বন্ধুত্বেই বিশ্বাসী। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন শিরিন এবং অর্কপ্রভ। এবার এই ধারাবাহিকেই দেখতে পাওয়া যাবে সংগীত শিল্পী শিলাজিৎকে।

ধারাবাহিকের যে নতুন প্রমুখ মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, শিলাজিতের কনসার্ট শোনার জন্য বাড়ি থেকে বের হতে যাচ্ছিল শৌর্য ঠিক তখনই তার পথ আটকে দাঁড়িয়ে থাকে তার মা। আসলে রাজির সঙ্গে ছেলের বন্ধুত্ব একেবারেই মেনে নিতে পারে না শৌর্যর মা। কিন্তু ছেলের বন্ধুদের আটকানো কি এতটাই সহজ?
আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের
শৌর্য বাড়ি থেকে বেরোতে পারবে না তো কি হয়েছে? শিলাজিৎকে নিয়ে শৌর্যর বাড়িতে রাজি আর বাকি বন্ধুরা এসে হাজির। বাড়িতেই বসল গানের আসর। বন্ধুকে কনসার্টের আনন্দ দেওয়ার জন্য রাজি সব সময় এক পায়ে দাঁড়িয়ে। সে যে তার বন্ধুকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ আরো একবার সে দিয়ে দিল নিজের কাজের মাধ্যমে।
তবে এই ধারাবাহিকের উপরি পাওনা হলো শিলাজিতের গান। বহুদিন পর আবার শিলাজিৎকে দেখতে পাওয়া গেল সেই পুরনো মহিমায়। ছোটপর্দায় বহুদিন পর এলেন এই সংগীত শিল্পী। এবার আর কোনও অনুষ্ঠানের অতিথি হয়ে নয় একেবারে ধারাবাহিকে দেখতে পাওয়া গেল শিলাজিৎকে।
{{/usCountry}}তবে এই ধারাবাহিকের উপরি পাওনা হলো শিলাজিতের গান। বহুদিন পর আবার শিলাজিৎকে দেখতে পাওয়া গেল সেই পুরনো মহিমায়। ছোটপর্দায় বহুদিন পর এলেন এই সংগীত শিল্পী। এবার আর কোনও অনুষ্ঠানের অতিথি হয়ে নয় একেবারে ধারাবাহিকে দেখতে পাওয়া গেল শিলাজিৎকে।
{{/usCountry}}আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?
‘আদরের নৌকা’ ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আগামী ২৮ থেকে ২৯ নভেম্বর ৮:৩০ মিনিট থেকে। ধারাবাহিকের পাশাপাশি সংগীত শিল্পীর গান শুনতে হলে অবশ্যই দেখতেই হবে এই ধারাবাহিকটি।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরে এসেছেন শ্রীময়ী চট্টরাজ। তিনি মাধুরী চরিত্রে ধরা দিয়েছেন এই ধারাবাহিকে। এই চরিত্রটি যে ভীষণ সহজ সরল এবং ইতিবাচক একটি চরিত্র তা অভিনেত্রীর বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে।