সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ এমন একটি অনুষ্ঠান, যেখানে ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক সেলিব্রিটি ইতিমধ্যেই অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। এবার এই অনুষ্ঠানে আসতে চলেছেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার।

তবে শুধুমাত্র একজন অতিথি হিসেবে তিনি আসছেন তা কিন্তু নয়, সঙ্গীতশিল্পী ‘চানাচুর’ গানটি লঞ্চ করতে চলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রবীণ লোকশিল্পী রতন কাহারের লেখা ‘চানাচুর’ গান লঞ্চ করার সময় শিলাজিতের সঙ্গে উপস্থিত থাকবেন স্বয়ং রতন কাহার।
আরও পড়ুন: আবারও অর্ণর পরিচালনায় ধরা দেবেন সোহিনী, এবার কোন অবতারে দেখা যাবে অভিনেত্রীকে?
এমন একটি পদক্ষেপ নিতে পেরে ভীষণ খুশি শিলাজিৎ নিজেও। প্রথমবার অতিথি হিসেবে তিনি আসতে চলেছেন এমন একটি গেম শোয়ে, যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আগামী ৩১ মার্চ সন্ধ্যে ৭টায় সম্প্রচারিত হবে সিজন ২-এর ফাইনাল পর্ব, যা আরও রঙিন হয়ে উঠবে শিলাজিতের উপস্থিতিতে।
তবে শুধুমাত্র ‘চানাচুর’ গানটি লঞ্চ হবে এই অনুষ্ঠানে তা কিন্তু নয়, এই অনুষ্ঠানে দর্শকরা শুনতে পাবেন জনপ্রিয় শিলাজিৎ মজুমদারের জনপ্রিয় গান ‘ধরব ধরব করছি’। গানের পাশাপাশি শুনতে পাওয়া যাবে শিলাজিতের জীবনের নানান কাহিনি, জমবে আড্ডা, চলবে খেলা।
{{/usCountry}}তবে শুধুমাত্র ‘চানাচুর’ গানটি লঞ্চ হবে এই অনুষ্ঠানে তা কিন্তু নয়, এই অনুষ্ঠানে দর্শকরা শুনতে পাবেন জনপ্রিয় শিলাজিৎ মজুমদারের জনপ্রিয় গান ‘ধরব ধরব করছি’। গানের পাশাপাশি শুনতে পাওয়া যাবে শিলাজিতের জীবনের নানান কাহিনি, জমবে আড্ডা, চলবে খেলা।
{{/usCountry}}আরও পড়ুন: কলকাতায় এসেই নস্টালজিক কপিল দেব, পা ছুঁয়ে সম্মান জানালেন টলি স্টার দেব
প্রসঙ্গত কিছুদিন আগেই সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে শো করতে গিয়েছিলেন শিলাজিৎ। সেখানে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। রাত এগারোটা বাজতেই পুলিশ তাঁকে এমনভাবে হাত নেড়ে ইশারা করে নেমে যেতে বলেন, যাতে অত্যন্ত অপমানিত হন শিল্পী। এরপর মঞ্চে দাঁড়িয়েই তিনি ওই পুলিশ অফিসারের রীতিমতো ক্লাস নেন এবং মঞ্চ ছেড়ে চলে যান।