...
...
Next Story

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া, স্বামী কি ইন্ডাস্ট্রির কেউ?

‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’, ‘মুকুট’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রাবণী ভুঁইয়া।

Published on: Nov 26, 2026, 16:30:20 IST
Advertisement

‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’, ‘মুকুট’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রাবণী ভুঁইয়া। তবে বিগত বেশ কিছু বছর ধরে নিজেকে তিনি সরিয়ে রেখেছেন অভিনয় জগত থেকে। এবার সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হল অভিনেত্রীর বিয়ের ছবি।

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া

তবে বিয়ের ছবি অভিনেত্রী নিজে পোস্ট করেননি। বরাবরের মতো বিয়ের খবরও তিনি গোপনেই রেখেছিলেন, তবে অভিনেত্রীর কাছে এক বন্ধুর প্রোফাইল থেকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই প্রোফাইলেই দেখতে পাওয়া যায়, বিয়ের আগে ছোট করে সংগীতানুষ্ঠানও করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

অনুষ্ঠানে অফ হোয়াইট গাউন পরে হবু বরের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় শ্রাবণীকে। তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি পোস্ট না করলেও কিছু মাস আগে প্রি ওয়েডিং লুকের ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিগুলিতে দেখা যায়, গঙ্গার ধারে হবু স্বামীর সঙ্গে মনোরম পরিবেশে ধরা দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks