‘স্ত্রী ২’ সাফল্যের পর শ্রদ্ধা কাপুরের জনপ্রিয় রাতারাতি বেড়ে যায়। কিন্তু এই ছবির পর তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যার পেছনের রহস্য জানালেন তিনি। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে শ্রদ্ধার আগামী ছবি ‘ইধা’। এই ছবিটি মুক্তি পাওয়ার আগে শ্রদ্ধা ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন যেখানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে।

মঙ্গলবার ইনস্ট্রাগ্রামে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন একজন ভক্ত শ্রদ্ধার কাছে ক্যারিয়ার গড়ার ব্যাপারে পরামর্শ চান। উত্তরে অভিনেত্রী বলেন, ‘এখানে আমি আমার কথাই বলবো। স্ত্রী ২ ছবির সাফল্যের পর আমি অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। ভালো পারিশ্রমিক সত্ত্বেও আমি কাজ করতে রাজি হইনি। আমি ঠিক করেছিলাম যতক্ষণ না একটা নিখুঁত গল্প পাবো ততক্ষণ আমি কোন সিনেমায় সই করব না। আমার মন বলেছিল যে আমাকে ধৈর্য ধরতে হবে আমি ধৈর্য ধরেছি এবং সফল হয়েছি।’
আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের
শ্রদ্ধা আরো বলেন, ‘অবশ্যই আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে ধৈর্য ধরাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু এই মুহূর্তে আমি গর্বিত যে আমি ধৈর্য ধরতে পেরেছিলাম এবং ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তাই বলবো, আপনার মনের কথা শুনুন এবং পরিস্থিতি কঠিন হলেও একটা সময় আপনি বুঝবেন যে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল।’
‘স্ত্রী ২’এর সাফল্য সম্পর্কে
{{/usCountry}}‘স্ত্রী ২’এর সাফল্য সম্পর্কে
{{/usCountry}}২০২৪ সালের অন্যতম সেরা ব্লকবাস্টার হিসেবে ‘স্ত্রী ২’, যা ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের সাফল্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও এবং তাঁদের সঙ্গে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তির প্রথম দিনেই পেইড প্রিভিউ সহ প্রায় ৫৫ কোটি টাকা সংগ্রহ করে এবং পরবর্তী সপ্তাহগুলোতেও এর দাপট বজায় রাখে। মুক্তির কয়েক দিনের মধ্যেই এটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার অঙ্ক অতিক্রম করে।
আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর
শ্রদ্ধা কাপুরের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে
শ্রদ্ধা এখন 'ইথা' ছবির মুক্তির অপেক্ষায় আছেন। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিটি ম্যাডক ফিল্মস এবং কাঠপুতলি ক্রিয়েশনস-এর ব্যানারে দীনেশ ভিজান ও করিশমা শর্মার সাথে যৌথভাবে প্রযোজনাও করেছেন। ছবিটিতে লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা। এছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান এবং অনন্ত জোশী।