...
...
Next Story

বুদ্ধি দিয়ে পরিবারকে রক্ষা এক গৃহবধূর, প্রকাশ্যে' শ্রী দুর্গা' ছবির ট্রেলার

পরিবারকে রক্ষা করার জন্য এক নারী হয়ে উঠতে পারে দেবী। সেই দেবী, যিনি কিনা মা দুর্গা অথবা কালীর রূপ। এমনই এক গৃহবধুর লড়াইয়ের কাহিনী ফুটে উঠেছে শ্রী দুর্গা ছবির ট্রেলারে।

Published on: Oct 25, 2025, 17:46:07 IST
Advertisement

পরিবারকে রক্ষা করার জন্য এক নারী হয়ে উঠতে পারে দেবী। সেই দেবী, যিনি কিনা মা দুর্গা অথবা কালীর রূপ। এমনই এক গৃহবধুর লড়াইয়ের কাহিনী ফুটে উঠেছে ‘শ্রী দুর্গা’ ছবির ট্রেলারে।

প্রকাশ্যে' শ্রী দুর্গা' ছবির ট্রেলার
প্রকাশ্যে' শ্রী দুর্গা' ছবির ট্রেলার

অপরাজিতা আঢ্য অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছে এমন এক গৃহবধুর কথা, যার জীবনে আসে এক অন্ধকার রাত। বাড়ি ফিরেই যখন সে দেখে, একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়েছে তখন কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তার।

আরও পড়ুন: 'এমন কাউকে দরকার যাকে বিশ্বাস...', আরাত্রিকার জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে?

শাশুড়ি, এক মেয়ে এবং পঙ্গু স্বামীকে নিয়ে সংসার অপরাজিতার। আর পাঁচটা গৃহবধূর মতোই একেবারে সাধারণ একজন নারী তিনি। কিন্তু হাজার কাকুতি মিনতি করার পরেও যখন দুষ্কৃতীদের হাত থেকে সে ছাড়া পায় না, তখন তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

সন্দীপ সাথী পরিচালিত এবং প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর। সিনেমাটি মুক্তির আগে বড় মার কাছে পুজো দিতে গিয়েছিলেন অপরাজিতা। অপরাজিতার সঙ্গে ছিলেন মিরাক্কেল খ্যাত ভিকি।

আরও পড়ুন: উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?

সাথী প্রযোজনা সংস্থার তরফ থেকে পোস্ট করা হয় একটি ভিডিয়ো যেখানে দেখা যায়, আসন্ন ছবি মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতেই নৈহাটি ছুটে যান অপরাজিতা। সবুজ পাঞ্জাবিতে সকলের সঙ্গে ঢাক বাজাতে দেখা যায় ভিকিকে।

উল্লেখ্য, গতবছর শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘এটা আমাদের গল্প’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত এই ছবিতে শাশ্বত এবং অপরাজিতা ছাড়া অভিনয় করেছিলেন সোহাগ সেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks