...
...
Next Story

'শুভ জন্মদিন আমার ভোলুরাম... ', বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?

বর্তমান সঙ্গীতজগতের একজন অনন্য শিল্পী শ্রেয়া ঘোষাল। শুধুমাত্র গানের জন্য নয়, তাঁর অসামান্য ব্যবহারের জন্যও তিনি বারবার প্রশংসিত হয়েছেন সকলের কাছে।

Published on: Feb 2, 2026, 21:30:15 IST
Advertisement

বর্তমান সঙ্গীতজগতের একজন অনন্য শিল্পী শ্রেয়া ঘোষাল। শুধুমাত্র গানের জন্য নয়, তাঁর অসামান্য ব্যবহারের জন্যও তিনি বারবার প্রশংসিত হয়েছেন সকলের কাছে। পরিবার এবং কাজ নিয়ে সারাদিন কেটে যায় শ্রেয়ার, ব্যক্তিগত জীবনের বেশিরভাগ কথাই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি তবে এবার খুব কাছের একজনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গেল তাঁকে।

বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?
বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?

ফেসবুক শ্রেয়া লেখেন, শুভ ১৪ তম জন্মদিন আমার সোনা বাচ্চা। আমার ভোলু রাম। আমার সব থেকে মিষ্টি ভাল্লুক, আমার ব্ল্যাংকেট, আমার বাচ্চা, আমার কিউটি পাই। ঈশ্বর তোমাকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। কিন্তু যাকে নিয়ে এত আদুরেবার্তা দিলেন শ্রেয়া, সেই ভাগ্যবানটি কে?

আরও পড়ুন: ‘যখন বিশ্বাস ভাঙে, তখন সম্পর্কও বদলে যায়…’, সুস্মিতার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে কার উদ্দেশ্যে এই পোস্ট সাহেবের?

শ্রেয়া যাকে জন্মদিনে ভালোবাসায় ভরালেন, সে আর কেউ নয় গায়িকার খুব প্রিয় পোষ্য। পোস্ট দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ ১৪ বছর ধরে গায়িকার জীবন ভালোবেসে ভরিয়ে রেখেছে সে। যদিও ১৪ বছর মানে সারমেয়টির এখন বেশ বয়স হয়েছে সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন: 'মাটিতে বসে পা ধরে আশিষ কাঁদছিল…', মেয়ের রাজশীর বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন শকুন্তলা

প্রসঙ্গত, বাংলা তথা বলিউডের ইতিহাসে শ্রেয়া ঘোষাল এমন একজন নাম, যিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন। কোনও গডফাদারের সাহায্যে ছাড়াই তিনি নিজের দমে তৈরি করেছেন নিজের সাম্রাজ্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks