...
...
Next Story

'আমি হয়তো ভালো সন্তান নই...', হঠাৎ এমন কথা কেন বললেন শ্রুতি?

স্বামী বা সন্তান যেই হোক না কেন, বাবা মায়ের কোনও বিকল্প হয় না। মায়ের জন্মদিনে তাই নিজের ভালবাসার সবটুকু উজাড় করে দিলেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন নিজের মনের কথা।

Published on: Oct 25, 2025, 21:09:17 IST
Advertisement

কাজের ফাঁকে যতটুকু সময় পান ততটুকু বাবা-মায়ের সঙ্গেই কাটাতে চান শ্রুতি। সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। গোটা জীবনটাই তাঁর বাবা মাকে ঘিরেই। যদিও স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার স্ত্রীকে আগলে আগলেই রাখেন।

মায়ের জন্মদিনে তাই নিজের ভালবাসার সবটুকু উজাড় করে দিলেন শ্রুতি
মায়ের জন্মদিনে তাই নিজের ভালবাসার সবটুকু উজাড় করে দিলেন শ্রুতি

স্বামী বা সন্তান যেই হোক না কেন, বাবা মায়ের কোনও বিকল্প হয় না। মায়ের জন্মদিনে তাই নিজের ভালবাসার সবটুকু উজাড় করে দিলেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন নিজের মনের কথা।

আরও পড়ুন: 'এমন কাউকে দরকার যাকে বিশ্বাস...', আরাত্রিকার জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে?

এই বছরের মাঝামাঝি সময়ে মা-বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শ্রুতি। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হয়তো আমি এই জগতের সেরা মেয়ে হতে পারিনি কিন্তু তুমি সেরা মা। আমি সব থেকে সুন্দর মাকে পেয়েছি আমার জীবনে। শুভ জন্মদিন মা। পৃথিবীর যা কিছু ভালো সব তোমার হোক। শুভ দিন, শুভ জন্মদিন মা।’

শ্রুতি যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে একটি ছবিতে আবার জন্মদিনের কেকের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের জন্মদিনে স্পেশাল ভ্যানিলা কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?

এত বড় ট্রোলের শিকার হয়ে চুপ করে থাকেননি শ্রুতি। পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি। যিনি কমেন্ট করেছিলেন তাঁর নাম সুব্রত শর্মা, কাকতালীয়ভাবে শ্রুতির বাবার নামেও সুব্রত। তাই অভিনেত্রী লেখেন, ‘সুব্রত শর্মা আমার বাবার নামের কলঙ্ক।’

প্রসঙ্গত, যে যাই বলুক না কেন ইতিমধ্যেই ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড় পর্দাতে অভিনয় করেছেন শ্রুতি। চলতি বছরেই মুক্তি পেয়েছিল ‘আমার বস’ সিনেমাটি যেখানে আবারও নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। তবে ছোটপর্দায় নিশা চরিত্রে শ্রুতিকে দেখে খুব খুশি ভক্তরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks