Shruti Das: 'আমি একদমই ঠিক নেই, বিশ্রামের প্রয়োজন' শ্যুটিং সেটে অসুস্থ শ্রুতি, কী হল হঠাৎ?

Shruti Das: এই মুহূর্তে জোয়ার ভাঁটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। চরিত্রটি নেতিবাচক হলেও শ্রুতির অভিনয় কিন্তু দুর্দান্ত লাগছে সকলের।

Published on: May 16, 2026, 19:06:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shruti Das: এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। চরিত্রটি নেতিবাচক হলেও শ্রুতির অভিনয় কিন্তু দুর্দান্ত লাগছে সকলের। কিছুদিন আগেই প্রমোয় দেখতে পাওয়া গিয়েছে, ঋষির হাতে খুন হবে নিশা। যদিও পরে জানা যায় ঋষি নয় বরং ঋষির বেশ ধরে অন্যকেও নিশাকে গুলি করে।

শ্যুটিং সেটে অসুস্থ শ্রুতি, কী হল হঠাৎ?
শ্যুটিং সেটে অসুস্থ শ্রুতি, কী হল হঠাৎ?

কিন্তু পর্দায় যেমন অসুস্থ নিশা তেমন বাস্তবেও কিন্তু এখন ভীষণ অসুস্থ শ্রুতি। যদিও এই অসুস্থতার দায় তাঁর নিজেরই। একটা ভুলের জন্য শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ

কী হয়েছে শ্রুতির?

একদিকে জিৎ বসু এবং অন্যদিকে ভানুকে সঙ্গে নিয়ে শ্রুতি বলেন, ‘তোমরা সবাই আমার বাড়ির লোক তাই তোমাদের সকলকেই জানাতে হবে আমাকে। তেমন কিছুই নয় আসলে সব ওষুধ আমি গুঁড়ো করে খেয়ে নিয়েছি তাই আমার শরীরে অন্য রিঅ্যাকশন হয়ে গিয়েছে।’

শ্রুতি জানান, ‘আমি আসলে ওষুধ খেতে পারি না তাই আমি একসঙ্গে সমস্ত ওষুধ গুঁড়ো করে খেয়েছিলাম। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, পেইনকিলার সব একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এতে কিছু হবে না। কিন্তু এত পাওয়ারের এত ওষুধ একসঙ্গে খেলে কি শরীর নিতে পারে?’

আরও পড়ুন: '৬০ দিন হয়ে গিয়েছে আমি...', ‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?

শ্রুতি আরও বলেন, ‘আমার সারাদিনের ১৩টা ওষুধ খাবার ছিল। ৩ বারে নটা ওষুধ আমি গুঁড়ো করে খেয়েছিলাম। মানুষ সুইসাইড অথবা স্বেচ্ছামৃত্য করার চিন্তা-ভাবনা করলে এগুলো করে। আমি ভেবেছি যে ওষুধ পেটে যাওয়া নিয়ে কথা কিন্তু এর এরকম রিঅ্যাকশন হয়ে যাবে আমি বুঝতে পারিনি।’

কেমন আছেন শ্রুতি?

অভিনেত্রী জানান, তিনি এখন একদমই ভালো নেই। ভীষণভাবে বিশ্রামের প্রয়োজন কিন্তু এখন বিরতি নেওয়া যাবে না। তবে শারীরিক অসুস্থতা যাই হোক না কেন, দর্শকদের ভালোবাসার টানে তিনি প্রতিদিন নিয়মিত শ্যুটিং ফ্লোরে আসছেন এবং কাজ করছেন।