...
...
Next Story

Shweta Mishra: নতুনভাবে কাজে ফিরছেন শ্বেতা, কোন ছবিতে, কোন চরিত্র দেখা যাবে অভিনেত্রীকে?

Shweta Mishra: চলতি বছরের ২৯ মার্চ আচমকাই তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে এই গোটা ঘটনায় যে মানুষটি সবথেকে বেশি আতঙ্কিত বা প্রভাবিত হয়েছিলেন তিনি ছিলেন শ্বেতা মিশ্র।

Published on: Jul 14, 2026, 17:30:08 IST
Advertisement

Shweta Mishra: চলতি বছরের ২৯ মার্চ আচমকাই তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার কারেগা’, ধারাবাহিকের শুটিং চলছিল সেদিন, কিন্তু আচমকা রাহুলের মৃত্যুর খবর যেন স্তব্ধ করে দেয় গোটা টলিউডকে। তবে এই গোটা ঘটনায় যে মানুষটি সবথেকে বেশি আতঙ্কিত বা প্রভাবিত হয়েছিলেন তিনি ছিলেন শ্বেতা মিশ্র।

নতুনভাবে কাজে ফিরছেন শ্বেতা
নতুনভাবে কাজে ফিরছেন শ্বেতা

ঐদিন রাহুলের সঙ্গে রাহুলের পাশেই ছিলেন তিনি। চোখের সামনে রাহুলের মৃত্যু ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল অভিনেত্রীকে। বেশ কিছুদিন টানা তিনি সকলের থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন। যদিও পরবর্তীকালে তদন্তের স্বার্থে পুলিশের কাছে মুখ খুলে ছিলেন অভিনেত্রী।

দুর্ঘটনার পর যেভাবে তিনি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন, তা ভীষণ স্পষ্ট হয়ে যায় শ্বেতার ঘনিষ্ঠ মহলের বক্তব্য শুনে। তবে দীর্ঘ সময় নিজেকে সময় দেওয়ার পর আবার নতুনভাবে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন শ্বেতা। আবার নতুন একটি চরিত্রে নিজেকে নতুন ভাবে মেলে ধরতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

জানা গিয়েছে, প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্বেতা। এই ছবিতে তিনি কস্তুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন যিনি একজন পুলিশ অফিসার। ছবিতে টোটা রায়চৌধুরীর সহকর্মীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা

প্রসঙ্গত, ‘চালচিত্র’ ছবিতে ব্রাত্য বসুর অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। সিনেমায় তিনি ভুবন নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই ভুবনের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ভুবন সত্যিই একজন নিষ্ঠুর অপরাধী ছিল নাকি তার অপরাধী হওয়ার পেছনে অন্য কোনও গল্প রয়েছে সেটাই জানা যাবে সিনেমার মাধ্যমে।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী এবং বরুণ চন্দ। ইতিমধ্যেই কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী দুর্গাপুজোতেই ওটিজি প্লাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র ২’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks