অনলাইনে করা হয় কটাক্ষ, প্রশ্ন তুলতেই কড়া পদক্ষেপ রাজ ঠাকরের, আপ্লুত শ্বেতা

গত সপ্তাহে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন, কোল্ডড্রিংসে আরশোলা পাওয়ার অভিযোগ তুলতেই তাঁকে গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয়। এই গোটা ব্যাপারটি তিনি রাজ ঠাকরের নজরে আনার চেষ্টা করেন।

Published on: Aug 27, 2026, 20:01:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত সপ্তাহে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন, কোল্ডড্রিংসে আরশোলা পাওয়ার অভিযোগ তুলতেই তাঁকে গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয়। এই গোটা ব্যাপারটি তিনি রাজ ঠাকরের নজরে আনার চেষ্টা করেন।

প্রশ্ন তুলতেই কড়া পদক্ষেপ রাজ ঠাকরের, আপ্লুত শ্বেতা
প্রশ্ন তুলতেই কড়া পদক্ষেপ রাজ ঠাকরের, আপ্লুত শ্বেতা

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে যারা কটুক্তি করেন তাদের প্রত্যেকের স্ক্রিনশট তিনি শেয়ার করেন এবং রাজ ঠাকরের কাছে প্রশ্ন তোলেন, যারা এমনভাবে একজন নারীকে কটুক্তি করলেন, তাঁদের তিনি তাঁর দলে আশ্রয় দেবেন কিনা।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

শ্বেতা যা বলেন

বৃহস্পতিবার শ্বেতা স্পষ্ট করেছেন যে ঠাকরের দলের একজন মহিলা তাঁর সাথে যোগাযোগ করে পরবর্তী ঘটনাটি ব্যাখ্যা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি কয়েকটি স্টোরি পোস্ট করেছিলাম, যেখানে দেখানো হয়েছিল কীভাবে কয়েকজন পুরুষ কোনও কারণ ছাড়াই মহিলাদের বিরুদ্ধে অত্যন্ত অপমানজনক এবং আপত্তিকর শব্দ ব্যবহার করছিল। আমি তাদের ইনস্টা অ্যাকাউন্টও পোস্ট করেছিলাম, কারণ আমি আন্তরিকভাবে মনে করি যে যারা এই ধরনের আচরণ করে, তাদের এটা বিশ্বাস করতে দেওয়া উচিত নয় যে তারা পার পেয়ে যাবে। আমি রাজ ঠাকরে জির কাছে এই প্রশ্নও তুলেছিলাম যে, যারা তাঁকে সমর্থন করার দাবি করে, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য কি না।’

এরপরেই অভিনেত্রী জানান, গোটা ঘটনাটি তুলে ধরার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একজন আইনজীবী তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং তিন দিনের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার এবং তাঁর হাতে লেখা একটি ক্ষমা প্রার্থনা পত্র তাঁকে দেওয়া হয়।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

এই গোটা ঘটনাটির জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন @adv_snehal_adarkar এবং এমএনএস টিমকে কারণ কোনও অনুরোধ ছাড়াই তাঁরা এই বিষয়টি খতিয়ে দেখেছেন এবং অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন।

অভিনেত্রী আরও জানান, আমি ভীষণ খুশি যে আমি যে প্রসঙ্গটি তুলে ধরেছিলাম সেটা হালকা ভাবে দেখা হয়নি। আমাকে এও জানানো হয়েছে ভবিষ্যতে যদি আমি কোনও সমস্যার সম্মুখীন হই তাহলে যেন ওদের সঙ্গে যোগাযোগ করি আমি। আমার ভীষণ ভালো লেগেছে যে কেউ এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। তবে নিজের ব্যক্তি আমাকে অনলাইনে কটুক্তি করেছেন তিনি এমএনএস দলের কেউ নন।