...
...
Next Story

বড় পর্দার পর এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন শ্যামৌপ্তি মুদলি। খুব সম্প্রতি শেষ করেছেন শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার শুটিং। এবার দুই কাছের বন্ধুকে নিয়ে করতে চলেছেন একটি মিনি সিরিজে কাজ।

Published on: Mar 14, 2026, 19:53:11 IST
Advertisement

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন শ্যামৌপ্তি মুদলি। খুব সম্প্রতি শেষ করেছেন শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার শুটিং। এবার দুই কাছের বন্ধুকে নিয়ে করতে চলেছেন একটি মিনি সিরিজে কাজ।

এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা
এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা

একসঙ্গে কাজ করার সুবাদে ঐন্দ্রিলা বসু এবং ঐশ্বর্য সেনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে শ্যামৌপ্তির। সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধুত্ব হয়েছে আরও গভীর। এখন শুধু বন্ধুত্ব নয় বরং এই তিন অভিনেত্রী পারিবারিক দিক থেকেও একে অপরের ভীষণ কাছের।

আরও পড়ুন: 'সবকিছুই ভালো লাগে ওর...', প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

তাই এবার এই তিন বন্ধু মিলেই একসঙ্গে একটি মিনি সিরিজ তৈরি করার কথা চিন্তাভাবনা করেছেন। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে ঐন্দ্রিলা জানিয়েছেন, ঐশ্বর্য এবং শ্যামৌপ্তি বহুদিনের বন্ধু তাঁর। ঐশ্বর্যর সঙ্গে একসঙ্গে একটি ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। শ্যামৌপ্তির সঙ্গেও আলাপ কাজের সূত্রে।

আরও পড়ুন: নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে কাজ করছেন ঐন্দ্রিলা। অন্যদিকে ঐশ্বর্য এবং শ্যামৌপ্তি অভিনেত্রী ইতিমধ্যেই বড়পর্দায় কাজ করে ফেলেছেন। এবার এই ৩ অভিনেত্রীকে দেখা যাবে মিনি সিরিজে অভিনয় করতে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks