কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এর পরেই ছুটি কাটানোর ছবি পোস্ট করতে দেখা যায় কিয়ারা আডবানিকে। তবে এই আনন্দের মধ্যে এবার শুনতে পাওয়া গেল এমন একটি খবর যা শুনে অভিনেতার অনুরাগীদের হয়েছে মন খারাপ।
কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এর পরেই ছুটি কাটানোর ছবি পোস্ট করতে দেখা যায় কিয়ারা আডবানিকে। তবে এই আনন্দের মধ্যে এবার শুনতে পাওয়া গেল এমন একটি খবর যা শুনে অভিনেতার অনুরাগীদের হয়েছে মন খারাপ।
পায়ে গুরুতর চোট পেয়েছেন সিদ্ধার্থ
সম্প্রতি পায়ে চোট পেয়েছেন সিদ্ধার্থ। ইনস্ট্রাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি পায়ে পরে রয়েছেন এটি মেডিকেল ওয়াকিং বুট। হাসপাতালের বেডে বসে ছবিটি পোস্ট করে একটি মজার ক্যাপশন লিখেছেন তিনি।
সিদ্ধার্থ লেখেন, ‘আমি ব্রেক এ লেগ কথাটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।' তবে তিনি জানাননি কীভাবে এই আঘাত পেয়েছেন অথবা এখন তিনি কেমন আছেন সেই সম্পর্কেও বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে আঘাত পাওয়া সত্ত্বেও সিদ্ধার্থকে যেভাবে পরিস্থিতি সামলাতে দেখা গেল তা সত্যি তারিফের যোগ্য।
সিদ্ধার্থের এই পোস্টটি এসেছে তার স্ত্রী, অভিনেত্রী কিয়ারা আদভানির দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণার কয়েকদিন পর। এই দম্পতি একটি যৌথ সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি জানিয়ে লিখেছেন, ‘সর্বশ্রেষ্ঠ উপহারটি পেয়ে আবারও ধন্য হলাম আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
পায়ে গুরুতর চোট পেয়েছেন সিদ্ধার্থ
সম্প্রতি, কিয়ারা ও সিদ্ধার্থ এবং তাদের মেয়ে সারায়ার সাথে কাটানো ছুটির কিছু ঝলক নিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তিনি তার মেয়ের মুখ আড়াল রাখলেও, সমুদ্র সৈকতে বেড়ানোর সময় ছোট্ট মেয়েটির পায়ের ছাপ দেখিয়েছেন। একটি ছবিতে তাকে সুইমিং পুলের পাশে রোদ পোহাতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে সৈকতের বালিতে ৩ জনের পায়ের ছাপ ধরা পড়েছে।
২০২১ সালের 'শেরশাহ' ছবিতে একসঙ্গে কাজ করার সময় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির মধ্যে প্রেম হয়। এই ছবিতে সিদ্ধার্থ ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে এবং কিয়ারা তাঁর সঙ্গিনী ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেন।
২০২৩ সালের ৭ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্রাসাদে এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের কন্যা সায়রা জন্মগ্রহণ করে এবং ২০২৬ সালের অক্টোবর মাসে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেন।