চলতি বছর যে উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে একটি হলো ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্বজয়। এরপরেই ক্রিকেট তারকা স্মৃতি মন্দনার খবর শুনতে পাওয়া যায়। বিয়ের কার্ড থেকে মাঠে প্রপোজ সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু বিয়ের দিনই আচমকা ঘটে গেল একটি অঘটন।
চলতি বছর যে উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে একটি হল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্বজয়। এরপরেই ক্রিকেট তারকা স্মৃতি মন্দনার খবর শুনতে পাওয়া যায়। বিয়ের কার্ড থেকে মাঠে প্রপোজ সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু বিয়ের দিনই আচমকা ঘটে গেল একটি অঘটন।
আচমকা অসুস্থ স্মৃতি মন্ধনার বাবা!
মহারাষ্ট্রের সংলিতে পলাশ মুচ্ছল এবং স্মৃতি মন্দনার বিয়ের আসর বসেছে। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে চলছে বিবাহ বাসরের অনুষ্ঠান। আজ সাত পাকে বাঁধা পড়তে চলার কথা এই দুই তারকার। কিন্তু তার মধ্যেই হঠাৎ বাড়িতে এসে হাজির হল একটি অ্যাম্বুলেন্স।
কী ঘটল এমন? প্রথমে মনে হয়েছিল উপস্থিতি অতিথিদের মধ্যে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাই অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়েছে। কিন্তু পরে জানা যায় হবু কনের বাবাই নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ের পিঁড়িতে এক্ষুনি বসতে পারছেন না স্মৃতি।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সকাল থেকেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন স্মৃতির বাবা। অবস্থার অবনতি হয় শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা করছেন।
তবে বাবার অসুস্থতার কথা মাথায় রেখে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। আপাতত পরিবারের সকলেই হাসপাতালে রয়েছেন। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ। তবে যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে সুস্থ করার চেষ্টা করছেন ক্রিকেট তারকা।
প্রসঙ্গত,সম্প্রতি ভারতকে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি স্মৃতি মন্দনাকে নিয়ে এখন এমনিতেই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। ১১৭টি ওয়ানডেতে ৫৩২২ রানেরও বেশি রান করে, মিতালি রাজের পরে তিনি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মহিলা ক্রিকেটার হিসেবে স্থান করে নিয়েছেন।