...
...
Next Story

লগ্নজিতার পর স্নিগ্ধজিৎ! মেদিনীপুরে ধাক্কা মারা হল সারেগামাপা-খ্যাত গায়ককে, ভাইরাল ভিডিয়ো

মেদিনীপুর গিয়ে হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক! জানা যায় যে, এদিন গান পরিবেশন করতে করতেই মঞ্চ থেকে নামেন। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে বলেন মঞ্চে ফেরত যেতে।

Updated on: Jan 22, 2026, 15:03:34 IST
By
Prefer HTon Google
Advertisement

এবার হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক! মেদিনীপুরে শো করতে গিয়ে চরম বিপত্তির শিকার হলেন তিনি। একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা যায় যে এদিন গান পরিবেশন করতে করতেই মঞ্চ থেকে নামেন স্নিগ্ধজিৎ। হাত মেলাচ্ছিলেন সামনে থাকা শ্রোতাদের সঙ্গে। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে বলেন মঞ্চে ফেরত যেতে। স্বাভাবিকভাবে এতে বেজায় ক্ষুব্ধ হন স্নিগ্ধজিৎ।

মেদিনীপুর গিয়ে হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক!
মেদিনীপুর গিয়ে হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক!

একাধিক ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, মেজাজ হারিয়েছেন স্নিগ্ধজিৎ। মঞ্চে উঠেই এই গোটা ঘটনার কড়া নিন্দা করেন। বলেন, ‘ভালোবাবেও তো বলতে পারতেন, আপনার থেকে আমি জুনিয়র।’

আরও পড়ুন: খান না মটন-চিংড়ি! ৫০ পেরিয়েও টানটান চেহারা, কী থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডায়েটে?

মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আয়োজিত সেই মেলাতেই বুধবার রাতে অংশ নিয়েছিলেন স্নিগ্ধজিত ভৌমিক। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা ড: শঙ্কর গুচ্ছইতের প্রশ্ন, ‘এ রাজ্যে কি আদৌ নিরাপদ শিল্পীরা? বাংলায় আইনের শাসন নেই। শিল্পী সরকারি অনুষ্ঠানে এসেও হেনস্থার শিকার। এখানে কেউই সুরক্ষিত নন।’

আরও পড়ুন: বর্ডার ২-র বক্স অফিসে নজর সকলের! হিট তকমা পেতে বর্ডারের থেকে কোন ৫ রেকর্ড ছিনিয়ে নিতে হবে এটিকে?

এখানে বলে রাখা ভালো যে, পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন লগ্নজিতা চক্রবর্তী মাসখানেক আগেই। আর যেই ব্যক্তির হাত ছিল এই ঘটনায়, সেও তৃণমূল কর্মী। লগ্নজিতা 'জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে ওই ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁকে 'সেক্যুলার গান' গাইতে বলা হয়। এখানেই শেষ নয়, সেই ব্যক্তি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন।

এরপর হেনস্থা হতে হয়েছে মধুমন্তীকে। মাজদিয়া কৃষ্ণগঞ্জ লালন উৎসবে ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি গাওয়ার পরে তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল মাইক্রোফোন। বলা হয়েছিল, জাতপাতের গান চলবে না। একের পর এক শিল্পীকে হেনস্থার ঘটনা সামনে এল সাম্প্রতিক কয়েক মাসে। ফলে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks