...
...
Next Story

নন্দিনীর সঙ্গে ঝগড়া নয়, বিগ বস হাউসে সব থেকে খারাপ কী লেগেছিল সোহিনীর?

প্রায় দু সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছেন বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সোহিনী পাল। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখা করেছেন সায়ক, আলেকজান্দ্রার সঙ্গে। পুজোর সময় কাটিয়েছেন ঝিলমের সঙ্গে।

Published on: Oct 30, 2026, 17:30:23 IST
Advertisement

প্রায় দু'সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছেন বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সোহিনী পাল। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখা করেছেন সায়ক, আলেকজান্দ্রার সঙ্গে। পুজোর সময় কাটিয়েছেন ঝিলমের সঙ্গে। মাঝের বেশ কয়েকটা দিনই তিনি নিজের পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। দুর্গাপুজোয় মায়ের সঙ্গে দেখতে গিয়েছেন সিনেমাও।

বিগ বস হাউসে সব থেকে খারাপ কী লেগেছিল সোহিনীর?
বিগ বস হাউসে সব থেকে খারাপ কী লেগেছিল সোহিনীর?

তবে এবার দুর্গাপুজোর শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহিনী জানালেন, বিগ বস বাংলার বাড়িতে তাঁর সবথেকে খারাপ লাগার জায়গা কোনটা? বিগ বসের ঘরে থাকাকালীন একাধিক প্রতিযোগীর সঙ্গে সোহিনীর মনোমালিন্য হয়েছে। তুমুল অশান্তি হয়েছে নন্দিনীর সঙ্গেও, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছিলেন সোহিনীর মা।

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

কিন্তু এই মনোমালিন্য সোহিনীর মনে দাগ কাটতে পারেনি বরং একেবারে অন্য একটি কারণে তিনি এখনও মন খারাপ করে থাকেন। সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহিনী জানান, কোন ঘটনার সব থেকে বেশি আঘাত করেছিল তাঁকে? কোন ঘটনা এখনও ভুলতে পারেন না সোহিনী?

সোহিনী বলেন, ‘বিগ বসের ঘরে একটা অনুষ্ঠান হয়েছিল বিবি নাইট। ওই অনুষ্ঠানে বিগ বস আমাকে একটি চরিত্রে অভিনয় করার নির্দেশ দিয়েছিল। আমি সারারাত জেগে প্র্যাকটিস করেছিলাম। সকাল বেলাও প্র্যাকটিস করেছিলাম। কিন্তু তারপর যখন সকালে উঠে পোস্টার দেখে সেই পোস্টারে আমার ছবি ছিল না। এটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল।’

অভিনেত্রী এও জানান, বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি সেই ভাবে আর অনুষ্ঠান দেখছেন না। বেশিরভাগ সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে মুঠোফোনে যতটুকু ভিডিও আসছে ততটুকু তিনি অবশ্যই দেখছেন কিন্তু সেই ভাবে আর বিগ বস বাংলার দিকে নজরে রাখা হচ্ছে না সোহিনীর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks