সোহিনী সরকার এবং ইন্দ্রাশীষ রায়, দুজনেই উঠে এসেছিলেন ধারাবাহিকের হাত ধরে। বহু বছর আগে স্টার জলসায় অদ্বিতীয়া নামের একটি ধারাবাহিক একসঙ্গে অভিনয় করেছিলেন এই তারকা জুটি। তারপর মাঝে অনেক বছর কেটে গিয়েছে, এবার আবার একসঙ্গে ধরা দিতে চলেছেন তাঁরা।

হইচই-তে আসতে চলেছে একটি নতুন কোর্ট ড্রামা। অরুণ চক্রবর্তী পরিচালিত এই সিরিজে উঠে আসবে একটি খুনের ঘটনা, যা তদন্ত করতে গিয়ে উঠে আসবে গোপন সত্যি। কিন্তু কোন ঘটনা অথবা কোন সত্যি তা সবকিছু জানা যাবে এই সিরিজ মুক্তির পর।
আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?
এই কোর্টরুম ড্রামার নাম এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গিয়েছে ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। সোহিনী এবং ইন্দ্রাশীষ ছাড়া অভিনয় করবেন অনিন্দ্য পূলক বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুকমা রায় সহ একাধিক অভিনেতা অভিনেত্রী।
অয়ন শেষ পরিচালনা করেছিলেন ঠাকুরমার ঝুলি সিরিজে, যেখানে ঠাকুরমার চরিত্রে অভিনয় করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা রাহুলকে। এটাই রাহুলের শেষ অভিনীত সিরিজ ছিল।
আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ
{{/usCountry}}আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ
{{/usCountry}}অন্যদিকে ইন্দ্রাশীষ এবং সোহিনী দুজনেই হইচইতে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে এবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করার পালা। আগামী দিনে এই জুটি আবার সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।