...
...
Next Story

এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনে সোহিনী, উল্টো রথের আগে নায়িকার লুক প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ

উইন্ডোজ প্রোডাকশন হাউসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একদিকে যেমন শিবপ্রসাদ-নন্দিতা একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রিইউনিয়ন করছেন তেমন অন্যদিকে এমন অনেক অভিনেতা অভিনেত্রী এমন আছেন যাদের সঙ্গে প্রথম কাজ করছেন তাঁরা।

Published on: Jul 23, 2026, 14:00:59 IST
Advertisement

উইন্ডোজ প্রোডাকশন হাউসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একদিকে যেমন শিবপ্রসাদ-নন্দিতা একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রিইউনিয়ন করছেন তেমন অন্যদিকে এমন অনেক অভিনেতা অভিনেত্রী এমন আছেন যাদের সঙ্গে প্রথম কাজ করছেন তাঁরা। চলতি বছরেই যেমন ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে প্রথম রাইমা সেনের সঙ্গে কাজ করেছেন এই পরিচালকদ্বয়।

এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনে সোহিনী
এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনে সোহিনী

তেমনই সোহিনী সরকারের সঙ্গে প্রথমবার কাজ করলেন শিবপ্রসাদ-নন্দিতা। উইন্ডোজ প্রোডাকশন হাউজের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ সিনেমায় মুখ্য চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে সোহিনীকে। শুধু তাই নয়, এই ছবিতেই প্রথম যিশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে চলেছেন সোহিনী।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

সোজা রথের দিন যিশু সেনগুপ্তের লুক প্রকাশ্যে এনেছিলেন শিবপ্রসাদ। আবিরের পরিবর্তে এবার ডাকাতের সঙ্গে চোর পুলিশের খেলা খেলবেন যিশু। তবে এই প্রথমবার নয়, এর আগে ‘পোস্ত’ এবং ‘বাবা বেবি ও’ ছবিতেও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করেছিলেন যিশু সেনগুপ্ত। এবার উল্টো রথের ঠিক আগে সোহিনীর প্রথম লুক প্রকাশ্যে নিয়ে এলেন শিবপ্রসাদ।

এই ছবিতে রেশমি বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন সোহিনী। লাল শাড়ি, চুলে লাল গোলাপ, এক মাথা সিঁদুর, সব মিলিয়ে সোহিনীর লুক দেখে বোঝাই যাচ্ছে তিনি একজন গৃহবধুর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ছবিতে। ছবিটি প্রকাশ্যে এনে শিবপ্রসাদ লেখেন, এই প্রথম সোহিনী সরকার উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করল। অনেক দিনের ইচ্ছে ছিল। উইন্ডোজের ২৫ বছর পূর্তিতে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এই সিনেমায় ওকে দেখা যাবে রেশমি বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে।

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

রেশমি অর্থাৎ সোহিনীকে দেখে অনেকে ‘বহুরূপী’ ছবির ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তুলনা করেছেন সোহিনীকে। আবার অনেকে এও বলেছেন, ‘ফুল পিসি’ ছবিতে রাইমার জায়গায় সোহিনীকে ভালো মানাত। তবে ছবিতে সোহিনীর চরিত্রের গুরুত্ব কতটা সেটা জানা যাবে ছবি মুক্তি পেলে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe