...
...
Next Story

ছেলের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সোহিনী, শিশু দিবসে কি ছেলের মুখ দেখালেন?

গত ২০ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। প্রথমে বীরপুরুষ নামে ছেলের সঙ্গে সকলের পরিচয় করালেও পরে তিনি জানান তিনি ছেলের নাম রেখেছেন অন্বয়।

Published on: Nov 15, 2026, 08:00:20 IST
Advertisement

গত ২০ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। প্রথমে বীরপুরুষ নামে ছেলের সঙ্গে সকলের পরিচয় করালেও পরে তিনি জানান তিনি ছেলের নাম রেখেছেন অন্বয়। এবার শিশু দিবসে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

শিশু দিবসে কি ছেলের মুখ দেখালেন সোহিনী?
শিশু দিবসে কি ছেলের মুখ দেখালেন সোহিনী?

একদিকে মা হওয়ার দায়িত্ব অন্য দিকে নায়িকা হওয়ার দায়িত্ব সবকিছুই সমানভাবে পালন করছেন তিনি। নবজাতককে বাড়িতে রেখেই সোহিনী ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সাকসেস পার্টিতেও যোগদান করেছেন। তবে সদ্যোজাতকে সামলাতে যে রাতের ঘুম উড়েছে, সে কথাও ভোলেননি অভিনেত্রী।

আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

সন্তানের জন্মের পর সন্তানকে কোলে নিয়ে যখন জন্মদিন সেলিব্রেট করেছিলেন তখনো সন্তানের মুখের উপর একটি ইমোজি বসিয়ে দিয়েছিলেন সোহিনী। বোঝা গিয়েছিল যে তিনি ছেলের মুখ প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে এবার শিশু দিবস উপলক্ষে প্রথম ছেলের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী। যদিও এবারেও মুখ রাখলেন আড়ালে।

আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

ছেলের সঙ্গে কাটানো এই মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে সোহিনী লেখেন, 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু সোহিনীর পোস্ট করা এই ছবি দেখে একেবারেই মন ভরেনি সকলের, সকলেই অন্বয়ের মুখ দেখতে চান এবার। সকলেরই দাবি, শিশু দিবসে যখন অন্বয়ের ছবি পোস্ট করাই হলো তাহলে আর দেরি কেন, এবার অন্বয়কে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হোক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks