...
...
Next Story

সঙ্গে নেই শোভন, প্রাক্তনের বিয়ের পরেই বেনারসের রাস্তায় একা সোহিনী

খুব সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন রণজয় বিষ্ণু। অভিনেত্রী শ্যামাপ্তি মুদলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। কিন্তু একটা সময় এই অভিনেতার প্রেমিকার তালিকা ছিল বেশ লম্বা যার মধ্যে অন্যতম ছিলেন সোহিনী সরকার।

Updated on: Feb 18, 2026, 20:44:09 IST
Advertisement

খুব সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন রণজয় বিষ্ণু। অভিনেত্রী শ্যামাপ্তি মুদলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। কিন্তু একটা সময় এই অভিনেতার প্রেমিকার তালিকা ছিল বেশ লম্বা যার মধ্যে অন্যতম ছিলেন সোহিনী সরকার।

সদ্য হয়েছে প্রাক্তনের বিয়ে, এর মাঝেই বেনারস সফরে একাকী সময় কাটালেন সোহিনী
সদ্য হয়েছে প্রাক্তনের বিয়ে, এর মাঝেই বেনারস সফরে একাকী সময় কাটালেন সোহিনী

এই দুই পরিচিত মুখের প্রেমের কাহিনি একসময় সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করত। জানা গিয়েছিল, বিচুটিপাতা হাতে নিয়ে নাকি সোহিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চুটিয়ে প্রেম করেছিলেন তাঁরা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রেম আর টেকেনি।

আরও পড়ুন: হাতে নটরাজের ট্যাটু, পোষ্যদের সঙ্গে নিয়েই পশুপতির আরাধনা করলেন মিমি

২০২৬ সালের প্রেম দিবসে যখন রণজয় বিয়ের পিঁড়িতে বসলেন ঠিক তখনই বেনারসের ওলিতে গলিতে ঘুরে বেড়ালেন সোহিনী। যেখানে মানুষ খুঁজে পায় শান্তির খোঁজ, সেই বেনারসে নিজেকে আবার নতুন করে খুঁজে পেলেন অভিনেত্রী।

বেনারস সফরের বেশ কিছু ছোট ছোট মুহূর্ত তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যায় নৌকা বিহার থেকে শুরু করে গঙ্গা আরতি এক কথায় বেনারস বলতে যা বোঝায় তার সবকিছুই প্রাণভরে উপভোগ করেছেন অভিনেত্রী। বেনারসের বিখ্যাত মালাই খেতেও ভোলেননি তিনি।

তবে এই গোটা সফরের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পর্দায় তিনি তুলে ধরলেও সেখানে কিন্তু দেখা যায়নি শোভনকে। বেনারসের এই সফরে সোহিনী একাই সময় কাটালেন নাকি সঙ্গে ছিলেন স্বামী, সেটা অন্তত অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়ো দেখে স্পষ্ট নয়।

প্রসঙ্গত, সোহিনী এই মুহূর্তে শুধু বড় পর্দার নয় ছোট পর্দার ভীষণ পরিচিত একজন মুখ। ছোট পর্দা থেকে যে যাত্রা তিনি শুরু করেছিলেন, সেটি এখন বৃহত্তর একটি যাত্রায় পরিণত হয়েছে। ২০২৫ সালের রঘু ডাকাত ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: লুকিয়ে লাজুকে উপহার দেয় অনুভব, কিন্তু সে কথা জেনে যায় বনলতা, তারপর?

২০২৪ সালের ১৫ জুলাই সংগীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোহিনী। এই মুহূর্তে দুজনেই ব্যস্ত নিজেদের কাজে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks