...
...
Next Story

Sohini Sengupta: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

Sohini Sengupta: পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দেখে এগিয়ে গিয়ে তাঁদের ছবি তোলা অথবা ভিডিও করা, মোটামুটি এই দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। এমনকি বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে ছবি শিকারীদের সংখ্যা।

Published on: Jul 01, 2026 05:20 PM IST
Advertisement

Sohini Sengupta: পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দেখে এগিয়ে গিয়ে তাঁদের ছবি তোলা অথবা ভিডিও করা, মোটামুটি এই দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। এমনকি বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে ছবি শিকারীদের সংখ্যা। অনেকে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন অনেকে আবার বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যান। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?
ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

সোহিনী একজন বিরাট বড় নাট্যকার হওয়ার পাশাপাশি চলচ্চিত্র এবং ধারাবাহিকের নায়িকাও বটে। যদিও ধারাবাহিকে তেমনভাবে অভিনয় করতে দেখা যায় না সোহিনীকে। তবে খুব সম্প্রতি দেবশঙ্কর হালদারের সঙ্গে জুটি বেঁধে, জি বাংলায় ‘কমলা নিবাস’ ধারাবাহিক অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের

ছবি তোলা নিয়ে যা বললেন সোহিনী

সোহিনীর কথায়, আপনি যাকে শ্রদ্ধা করছেন অথবা যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে এক ফ্রেমে বন্দী হওয়ার ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগে না। যদিও অনেকেই আছেন যারা ছবি তোলার আগে জিজ্ঞাসা করেন, ছবি তুলবেন কিনা। অথবা অনেকে একসঙ্গে ছবি তোলার আগে জিজ্ঞাসা করেন। এই ব্যাপারটা একেবারেই আলাদা কিন্তু পারমিশন না নিয়ে ছবি তোলার ব্যাপারটা একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী।

শুভদীপ বসু-র সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, তিনি ভীষণ মুডি। যেহেতু সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়, তাই খুব স্বাভাবিকভাবেই সব সময় ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না। তাই কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজের আপত্তি স্পষ্টভাবে জানিয়ে দেন।

প্রসঙ্গত, খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী। সোহিনী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অনামিকা সাহা, কণিনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাইমা সেন, ঋষভ বসু, অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe