...
...
Next Story

শুটিং ফ্লোরে আহত সোমা! কেমন আছেন ‘অন্নপূর্ণা’? কী হয়েছে অভিনেত্রীর?

খুব সম্পতি শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক, অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন সোমা বন্দ্যোপাধ্যায়। সোমার তিন মেয়েকে নিয়েই তৈরি এই ধারাবাহিকের গল্প। খুব সম্প্রতি গল্পে দেখতে পাওয়া গিয়েছে, সোমা ছিনতাইবাজের খপ্পরে পড়ে এবং সব টাকা পয়সা চোট যায়।

Published on: Jun 26, 2026 07:53 PM IST
Advertisement

খুব সম্পতি শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সোমা বন্দ্যোপাধ্যায়। সোমা অর্থাৎ অন্নপূর্ণার তিন মেয়েকে নিয়েই তৈরি এই ধারাবাহিকের গল্প। খুব সম্প্রতি গল্পে দেখতে পাওয়া গিয়েছে, সোমার চরিত্রটি ছিনতাইবাজের খপ্পরে পড়ে এবং সব টাকা পয়সা চোট যায়।

শুটিং ফ্লোরে আহত সোমা!
শুটিং ফ্লোরে আহত সোমা!

এই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন সোমা। দৃশ্যে সোমার হাত থেকে টাকা ভর্তি প্যাকেট নিয়ে চলে যায় ছিনতাইবাজরা, সেই দৃশ্যে অভিনয় করার সময় ঘটনাটি ঘটে। যারা বাইকে ছিলেন তারা খুব দ্রুতগতিতে সোমার হাত থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যান, যেমনটা দৃশ্যে ছিল।

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

আজকাল ডট ইনকে অভিনেত্রী জানিয়েছেন, হাতের মধ্যে ব্যাগ জড়ানো ছিল তাই ব্যাগ নিতে গিয়ে অসাবধানতায় সোমার আঙুলের হাড় সম্পূর্ণ সরে গিয়েছে। এক কথায়, হাত ভেঙেছে অভিনেত্রীর। তবে ওই ভাঙা হাত নিয়েই সেদিনের সেই শুটিং করেছিলেন সোমা। পরে এক্সরে করেন, ডাক্তার দেখান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন, হাত ভাঙা অবস্থাতেই তিনি জোর কদমে করছেন শুটিং। এক মুহূর্তের জন্য বসে নেই অভিনেত্রী। যদিও শুটিং ফ্লোরের প্রত্যেকে সোমাকে ভীষণ সাহায্য করেছেন। অন্যদিকে চোট নিয়েও তিনি সকলের জন্য রান্না করে নিয়ে আসছেন।

প্রসঙ্গত, সোমা ছাড়া এই ধারাবাহিকের অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ, ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং প্রিয়দর্শিনী। ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। গত ১ জুন থেকে প্রতিদিন সন্ধে ৭ টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe