ফের ধারাবাহিকে সোমরাজ, সাইনা নন, বিপরীতে অভিনয় করবেন কে?
‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর ভীষণ মন খারাপ সোমরাজ- সাইনার ভক্তদের। খুব তাড়াতাড়ি এই জুটিকে আরো একবার টিভির পর্দায় আনা হোক, এমন দাবি করেছিলেন দর্শকরা। কিন্তু সোমরাজ মাইতি একাই ফিরতে চলেছেন ছোট পর্দায়।

সূত্রের খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি ছোটপর্দায় ফিরতে চলেছেন সোমরাজ। তবে জি বাংলায় নয় এবার স্টার জলসায় দেখতে পাওয়া যাবে অভিনেতাকে। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্টের প্রযোজনায় একেবারে অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন সোমরাজ।'
সূত্র অনুযায়ী এও জানা গিয়েছে, ধারাবাহিকের নাম ‘গুরু’। একজন গ্যাংস্টারের ভূমিকায় এই প্রথমবার অভিনয় করতে চলেছেন সোমরাজ। নাম ভূমিকায় থাকবেন তিনি। কিন্তু এবারে প্রশ্ন হল সোমরাজের বিপরীতে অভিনয় করবেন কে?
সাইনা চট্টোপাধ্যায় নয় এবার সোমরাজের বিপরীতে অভিনয় করবেন পর্না চক্রবর্তী। পর্ণা ছোট পর্দার ভীষণ জনপ্রিয় একটি মুখ। ইতিমধ্যেই তিনি কম্পাস ধারাবাহিকে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন। এবার সোমরাজের বিপরীতে অভিনয় করতে চলেছেন পর্ণা।
একদিকে যেমন সোমরাজ আর সাইনার জুটি দেখতে পাওয়া যাবে না বলে মন খারাপ দর্শকদের তেমন অন্যদিকে নতুন একটি জুটি উপহার পাওয়া যাবে বলে অনেকেই খুব খুশি। তবে সোমরাজের চরিত্র নিয়ে খবর জানা গেলেও পর্না কোন চরিত্রে ধরা দেবেন সেটা এখনো জানা যায়নি।
খুব সম্ভবত এই বছর ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে ধারাবাহিকের শুটিং। একেবারে অন্যরকম চরিত্রে সোমরাজকে কতটা ভালো লাগবে সেটাই এখন বিচার করবেন দর্শকরা। যদিও আগামী দিনে সাইনা সোমরাজের জুটি ফিরিয়ে আনার জন্য দর্শকদের অনুরোধের কমতি হচ্ছে না।
Home/Entertainment/ফের ধারাবাহিকে সোমরাজ, সাইনা নন, বিপরীতে অভিনয় করবেন কে?