...
...
Next Story

অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের

কনে দেখা আলো ধারাবাহিকে বনলতা চরিত্রে অভিনয় করেছিলেন নন্দিনী দত্ত। কিন্তু কিছুদিন আগেই তিনি এই চরিত্র থেকে সরিয়ে না নিজেকে। প্রথমে কিছু না বোঝা গেলেও পরে বোঝা যায় যে বিগ বস বাংলার ডাকে সাড়া দিতেই তিনি বনলতা চরিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন

Published on: Sep 14, 2026, 21:25:00 IST
Advertisement

‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বনলতা চরিত্রে অভিনয় করেছিলেন নন্দিনী দত্ত। কিন্তু কিছুদিন আগেই তিনি এই চরিত্র থেকে সরিয়ে না নিজেকে। প্রথমে কিছু না বোঝা গেলেও পরে বোঝা যায় যে বিগ বস বাংলার ডাকে সাড়া দিতেই তিনি বনলতা চরিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন। যেহেতু খুব সদ্য তিনি একটি ধারাবাহিকে অভিনয় করেছেন, তাই মনে করাই যায় যে ধারাবাহিকের সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে নন্দিনীকে সাপোর্ট করছেন।

বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের
বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের

ধারাবাহিকে নন্দিনীর সঙ্গে যার সব থেকে বেশি স্ক্রিন টাইম ছিল, তিনি হলেন সোমরাজ মাইতি। প্রাক্তন সহকর্মীকে সোমরাজ কতটা সাপোর্ট করছেন, জানতে চাওয়ায় টিভি নাইন বাংলাকে যা বললেন অভিনেতা, সেটা হয়তো নন্দিনীর ভক্তদের কাছে একেবারেই অভিপ্রেত নয়।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা?

সোমরাজের মতে, তিনি এই অনুষ্ঠানে ভরত কল এবং সৃজলাকে সাপোর্ট করছেন। অন্যদের থেকে এই দুজনের গেম প্ল্যান সোমরাজের অনেক বেশি ভালো লাগছে তাই তিনি নন্দিনীকে নয় বরং অন্য দুই প্রতিযোগীকে সাপোর্ট করছেন মন থেকে। কিন্তু কেন নন্দিনীকে সাপোর্ট করছেন না এই বিষয় নিয়েও কথা বলেছেন অভিনেতা।

অভিনেতা জানিয়েছেন, প্রতিদিন তিনি অনুষ্ঠানটি দেখছেন। প্রত্যেকের খেলার কৌশল বেশ ভালো বিশেষ করে ভরত এবং সৃজলার। নন্দিনীর গেম প্লে তিনি কেমন ভাবে দেখেননি তাই নন্দিনীকে সাপোর্ট করার প্রসঙ্গ আসছেই না। তবে সাপোর্ট না করলেও তিনি চান নন্দিনী এগিয়ে যাক এই খেলায়।

তবে সোমরাজ নিজেকে কখনও এই খেলার ভাগ হতে একেবারেই দেখতে চান না কারণ তিনি নিজেকে এই ফরম্যাটের জন্য উপযুক্ত বলে মনে করেন না। বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি এই খেলা খেলতে পারবেন না তাই আগামী দিনেও বিগ বসের ঘরে সোম রাজকে অন্তত দেখা যাবে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks