Sonam Kapoor: গত ২৯ মার্চ দ্বিতীয়বার মা হন অভিনেত্রী সোনম কাপুর। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সন্তানের মুখ প্রকাশ্যে না নিয়ে এলেও এবার অভিনেত্রী জানালেন তাঁর দ্বিতীয় সন্তানের নাম। কী নাম রাখলেন ছেলের?

৯ মে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি তাঁর ছেলের নাম রেখেছেন রুদ্রলোক কাপুর আহুজা। যে ছবিটি সোনম এবং আনন্দ শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন অভিনেত্রী, কোলে ছোট সন্তান। অন্যদিকে স্বামীর কোলে রয়েছে বড় সন্তান।
আরও পড়ুন: ভুলে গেলেন পুরনো অভিমান! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই ‘দাদা’ শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা সোহেলের
ছবিটির ক্যাপশনে লেখা, ‘সেই ঐশ্বরিক শক্তির প্রেরণায়, যা আবারও আমাদের জীবনকে বদলে দিয়েছে। পবিত্র একাদশী তিথিতে, বিষ্ণুর কৃপায় জন্ম নিয়েছে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। আমাদের কাছে এটা একটা মহাজাগতিক সংযোগ এবং পবিত্র আশীর্বাদ। বড় দাদা বায়ুর সঙ্গে তার এই অটুট বন্ধন যেন এক আধ্যাত্মিক মিলন। আমরা স্বাগত জানাচ্ছি রুদ্রলোক কাপুর আহুজাকে।’
সোনম আরও লেখেন, ‘রুদ্র শব্দের অর্থ হল গর্জনকারী, যিনি দুঃখকে একেবারে নির্মূল করে দেন। রুদ্রর সঙ্গে বায়ুর সম্পর্ক অতি গভীর, যা প্রত্যেকটি জীবনের স্পন্দন। আমাদের প্রথম সন্তান ভগবান বিষ্ণুর নাম বহন করছে।’
{{/usCountry}}সোনম আরও লেখেন, ‘রুদ্র শব্দের অর্থ হল গর্জনকারী, যিনি দুঃখকে একেবারে নির্মূল করে দেন। রুদ্রর সঙ্গে বায়ুর সম্পর্ক অতি গভীর, যা প্রত্যেকটি জীবনের স্পন্দন। আমাদের প্রথম সন্তান ভগবান বিষ্ণুর নাম বহন করছে।’
{{/usCountry}}আরও পড়ুন: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?
‘নামের মতোই যেন রুদ্র হয়ে উঠুক নির্ভীক, সহানুভূতিশীল, গভীরভাবে সচেতন এবং আলোর এক জীবন্ত উৎস। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা সহ সোনম, আনন্দ, বায়ু এবং রুদ্র।’ শেষে লেখেন নায়িকা।
তবে সোনম নবজাতকের ছবি প্রকাশ্যে আনার আগেই তাঁর বোন রিয়া অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের ঝলক সামনে নিয়ে আসেন। ছবিটি পোস্ট করে দিলে লিখেছিলেন, ভালোবাসাই যথেষ্ট আর সোনম কাপড়ের ক্ষেত্রে প্রয়োজন এক অতি মানবীয় মায়ের শক্তি। #মাসি লাইফ।