...
...
Next Story

'যারা বাজি পোড়ান, তাঁরা দেশবিরোধী', দিয়ার পাশে দাঁড়িয়ে হুঙ্কার সোনি রাজদানের

কিছুদিন আগেই দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। এর পরেই মুম্বইয়ের রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। অভিনেত্রীর ভিডিও তুলে নেওয়ার পাশাপাশি তাঁকে সরকার বিরোধী এবং হিন্দু বিরোধী বলে কটাক্ষ করেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওরে।

Published on: Nov 4, 2026, 16:36:09 IST
Advertisement

কিছুদিন আগেই দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। এর পরেই মুম্বইয়ের রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। অভিনেত্রীর ভিডিও তুলে নেওয়ার পাশাপাশি তাঁকে সরকার বিরোধী এবং হিন্দু বিরোধী বলে কটাক্ষ করেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওরে। যদিও বোম্বে হাইকোর্টের নির্দেশ ছিল দিয়ার পক্ষেই, এবার দিয়ার পাশে দাঁড়ালেন আলিয়া ভাটের মা সোনি রাজদান।

দিয়ার পাশে দাঁড়িয়ে হুঙ্কার সোনি রাজদানের
দিয়ার পাশে দাঁড়িয়ে হুঙ্কার সোনি রাজদানের

দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে করা সমালোচনা করে সোনির মন্তব্য, যে হারে বায়ু দূষণ হচ্ছে, সেখানে একটা বাজি পোড়ানো উচিত নয়। যারা মনে করেন দিওয়ালিতে বাজি পোড়ানোয় কোনও দোষ নেই, আমার মনে হয় তারা দেশবিরোধী এবং স্বাস্থ্যের পরিপন্থী।

আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের

অভিনেত্রী লেখেন, ‘একজন শিশুর অভিভাবক আপনাকে বলতে পারবে যে বায়ু দূষণের ফলে সন্তানরা কতটা কষ্ট পাচ্ছে। শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য মাসের বেশিরভাগ দিন শিশুদের স্কুল কামাই হচ্ছে। তাই এই পরিস্থিতিতে যদি কেউ আমাকে বলে যে দীপা বলিতে বাজি পোড়ানোয় কোনও অসুবিধা নেই, তাহলে আমি তাকে স্বাস্থ্যবিরোধী এবং দেশবিরোধী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমাদের নিজেদের জন্য এবং শিশুদের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

দিওয়ালি উপলক্ষে দিয়া যে ভিডিও পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন, আনন্দ উৎসবের মেতে উঠবেন সকলে অবশ্যই তবে পরিবেশ এবং স্বাস্থ্যের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়ি থেকে তৈরি হওয়া শব্দ ও গ্যাস বায়ু দূষণ এবং শব্দ দূষণ করে। তাই শব্দ নয় বরং সকলের সঙ্গে আনন্দ করে দীপাবলি উদযাপন করুন।

আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর

অভিনেত্রী এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ঘিরে তৈরি হয় বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও তার পরের দিন এই গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বোম্বে হাইকোর্ট। মুম্বই পৌরসভাকে এই ভিডিওটি আবার ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় কোর্টে তরফ থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks