'বাবাকে কথা দিয়েছি...', ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকার কারণ জানালেন সোনু
দিল্লির যন্তর মন্তরে যখন গোটা ছাত্রসমাজ শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন, যখন বলিউড তথা টলিউডের একাধিক সেলিব্রেটি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, ঠিক তখনই এই সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন সোনু নিগম। কিন্তু কেন গোটা বিষয়টি থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি? জানালেন নেপথ্যের কারণ।

ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকার কারণ জানালেন সোনু
দিল্লির যন্তর মন্তরে যখন প্রতিবাদে সামিল হয়েছেন সকলে ঠিক তখনই এই প্রসঙ্গে মন্তব্য করতে বলায় খুব বিরক্তি সঙ্গে সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন সোনু নিগম। খুব স্বাভাবিকভাবেই গায়কের সেই প্রতিক্রিয়া দেখে তুমুল সমালোচনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি, জানালেন ঠিক কি কারণে চুপ করে ছিলেন তিনি।
সোনুর কথায়, তিনি বাবাকে কথা দিয়েছেন যে বিষয় নিয়ে পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয় নিয়ে কোনও মন্তব্য করবেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্ট নেই সোনু নিগমের। এর আগে একাধিক কঠিন বিষয় নিয়ে কথা বলতে গিয়েও তিনি বুঝেছেন লাভ হয় না। তাই এখন তিনি দেখতে চান অন্যরা কথা বলে কতটা পরিবর্তন আনতে পারেন।
প্রসঙ্গত, সোনু নিগমের এই মন্তব্য শুনে অনেকেই যেমন গায়কের সমর্থনে কথা বলেছেন তেমন অনেকেই মনে করেছেন অতীতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও এবার কিছুটা ইচ্ছাকৃতভাবেই চুপ করেছিলেন সোনু নিগম।
খুব সম্প্রতি অপারেশন হয়েছে সোনু নিগমের। অপারেশন থিয়েটারে শুয়েই অভিনেতার গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। গায়কের এই সাহসী এবং অনন্য পদক্ষেপ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। যদিও ঠিক কোন কারনে অপারেশন করতে হয়েছে সেটা এখনও প্রকাশ্যে আনেননি সোনু।
Home/Entertainment/'বাবাকে কথা দিয়েছি...', ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকার কারণ জানালেন সোনু