...
...
Next Story

ফের বড় পর্দায় সৌম্য, প্রথমবার জুটি বাঁধছেন প্রান্তিকার সঙ্গে, কোন ছবিতে?

মৌনাক্ষর, নাম শুনেই বোঝা যাচ্ছে মৌন থেকে অর্থাৎ চুপ করে থেকে নিজের অনুভূতিকে প্রকাশ করার একমাত্র মেয়ের নাম হলো মৌনাক্ষর। অন্যরকম ভালোবাসার অনুভূতি নিয়ে তৈরি হওয়া এই ছবি আসতে চলেছে বড় পর্দায়। ছবির চিত্রনাট্য লিখেছেন সালঙ্কো বন্দ্যোপাধ্যায়।

Published on: Sep 14, 2026, 16:30:06 IST
Advertisement

মৌনাক্ষর, নাম শুনেই বোঝা যাচ্ছে মৌন থেকে অর্থাৎ চুপ করে থেকে নিজের অনুভূতিকে প্রকাশ করার একমাত্র মেয়ের নাম হলো মৌনাক্ষর। অন্যরকম ভালোবাসার অনুভূতি নিয়ে তৈরি হওয়া এই ছবি আসতে চলেছে বড় পর্দায়। ছবির চিত্রনাট্য লিখেছেন সালঙ্কো বন্দ্যোপাধ্যায়।

ফের বড় পর্দায় সৌম্য, প্রথমবার জুটি বাঁধছেন প্রান্তিকার সঙ্গে
ফের বড় পর্দায় সৌম্য, প্রথমবার জুটি বাঁধছেন প্রান্তিকার সঙ্গে

এই ছবিতে দেখানো হবে মানুষের সম্পর্ক, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অনুভূতি। বাস্তব জীবনের আবেগ, বিভিন্ন চরিত্রের মানসিক অবস্থা উপস্থাপনা করা হবে কোনওরকম আতিশয্য ছাড়া। ছবির পরিচালক সালঙ্কো বন্দ্যোপাধ্যায় এবং আনন্দরূপ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায় এবং প্রান্তিকা বসু। অভিনয় করতে দেখা যাবে সুদীপা বসুকে। একজন নবাগত পরিচালক হিসাবে এই ছবিটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিচালকদের কাছে। অতীতকে আঁকড়ে ধরে একজন মানুষ নিজের জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেন, যখন দেরি আসতে চান তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা?

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks