...
...
Next Story

মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

২৬ জুলাই সৌম্য মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে যেমন পোস্ট দেখা যায় তার থেকে একেবারে অন্যরকম একটি পোস্ট করলেন অভিনেতা আর তাতেই হৈচৈ পড়ে গেল নেট পাড়া জুড়ে। অভিনেতার পোস্ট দেখে চোখ কপালে উঠে গিয়েছে সকলের।

Published on: Jul 26, 2026, 15:00:16 IST
Advertisement

২৬ জুলাই সৌম্য মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে যেমন পোস্ট দেখা যায় তার থেকে একেবারে অন্যরকম একটি পোস্ট করলেন অভিনেতা আর তাতেই হৈচৈ পড়ে গেল নেট পাড়া জুড়ে। অভিনেতার পোস্ট দেখে চোখ কপালে উঠে গিয়েছে সকলের।

মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর!
মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর!

কী লিখেছেন সৌম্য?

জন্মদিনের দিন একটি ছবি পোস্ট করেছেন সৌম্য, যেখানে বড় বড় করে লেখা ‘এবার মানুষ কাটার পালা’। পুরো পোস্ট জুড়ে লেখা, ‘অনেক প্রেম করেছি, কসাই হয়ে মাংস কেটেছি। পাভেল দা বলল এবার মানুষ কাটার পালা। সব থেকে বড় জন্মদিনের উপহার। রামায়ণের কোন চরিত্র? বলতে পারলে পুরস্কার আছে।’

আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

প্রথমে সৌম্যর পোস্ট এক ঝলক দেখে মনে হতেই পারে হঠাৎ করে এ আবার কি লিখলেন তিনি! কিন্তু ভালো করে দেখলে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে একটি বিশাল বড় চমক আনতে চলেছেন তিনি। পরিচালক অবশ্যই পাভেল। পাভেল পরিচালিত ছবিতে যে রামায়ণের দৃশ্য থাকবে সেটাও বোঝা যাচ্ছে পোস্ট থেকে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তন্বী, হল অপারেশন, কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

তবে উত্তর যাই হোক না কেন আগামী দিনে পাভেলের সঙ্গে জুটি বেঁধে সৌম্য যে একটি বিশাল বড় চমক আনতে চলেছেন, সেটা বলাই বাহুল্য। আপাতত তিনি একদিন সময় নিয়েছেন অর্থাৎ আগামীকাল ২৭ জুলাই এই ধাঁধার সমাধান করবেন সৌম্য নিজেই, অন্তত এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি নিজের পোস্টে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks