Sourav-Suvosmita Engagement: টুকটুকে লাল শাড়ি শুভস্মিতার, পাঞ্জাবিতে সৌরভ! বাস্তবে বাগদান হয়ে গেল দীপ-ঝাঁপির

লাল শাড়ি পরেছিলেন শুভস্মিতা। সঙ্গে সোনার গয়না। চোখ ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর থেকে। হবু বউয়ের সঙ্গে কনট্রাস্টে সাদা-লাল পঞ্জাবি পরেছিলেন সৌরভ। 

May 19, 2026, 22:50:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার তাতে পড়ল সিলমোহর। মঙ্গলবার সুখবর দিয়ে দিলেন ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের দীপ আর ঝাঁপি। হয়ে গেল সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্য়ায়ের বাগদান। কয়েকমাস আগেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুিতা সরকার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। আর এবার তাঁর পালা।

সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্য়ায়ের বাগদান।
সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্য়ায়ের বাগদান।

আংটি বদলের এই বিশেষ দিনে লাল শাড়ি পরেছিলেন শুভস্মিতা। সঙ্গে সোনার গয়না, চুলে লাগিয়েছিলেন ফুল। আর অফ হোয়াইট-লালের কম্বিনেশনের পঞ্জাবিতে দেখা গেল সৌরভকে। ছবি শেয়ার করে সৌরভ লিখলেন, ‘মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়, যেন এই জীবনের অস্তিত্ব তৈরি হওয়ারও অনেক আগে থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি... আর এমনকী সেই সময়েও যখন তোমার চোখেই আমি খুঁজে পেয়েছিলাম আমার ঘর। চিয়ার্স বন্ধু! @souravcinsta আজ, কাল এবং চিরকাল।’ সঙ্গে জুড়েছেন, ‘হ্যাঁ, আমাদের বাগদান সম্পন্ন হয়েছে!’

সৌরভকে শুভেচ্ছা জানিয়ে সাহেব ভট্টাচার্য লিখেছেন, ‘তোমাদের দুজনকে অভিনন্দন। তোমাদের জীবন সুখ ও আশীর্বাদপূর্ণ হোক। তোমরা একে অপরের শক্তি হয়ে থেকো। অনেক ভালোবাসা।’ আরাত্রিকা, শ্রুতিরা লাল হার্টেরইমোটিকন দিয়েছেন কমেন্টে। মন্তব্য করেছেন নীলাঞ্জনা শর্মাও। নব দম্পতিকে ভরিয়েছেন ভালোবাসায়।

লক্ষ্মী ঝাঁপিতে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন সৌরভ ও শুভস্মিতা। বহুদিন ধরেই দুজনকে দেখে প্রেমের আভাস পাচ্ছিলেন তাঁদের ভক্তরা। যদিও দুজনে মুখে রা-টুকুও কাটেননি। তবে এবার আংটি বদল সেরে একেবারে দিলেন খুশির খবর।

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ দিয়ে অভিনয়ে ডেবিউ শুভস্মিতার। 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে 'ঝাঁপি' চরিত্রে অভিনয় করে পুনরায় ছোটপর্দায় মুখ্য ভূমিকায় ফিরে আসেন। তবে শুভষ্মিতার পথচলা শুরু হয়েছিল একটি সৌন্দর্য প্রতিযোগিতা জয়ের মাধ্যমে। ২০০০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন শুভস্মিতা।

অন্যদিকে, বহুদিন ধরে টলিপাড়ায় কাজ করছেন সৌরভ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধু কোন আলো লাগলো চোখে’-তে ‘সৌরভ মিত্র’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে বিপুল পরিচিতি লাভ করেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'শ্বেত কালী' ওয়েব সিরিজে তাঁর খলনায়কের চরিত্রটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি সৌরভ পরিচালনা ও চিত্রনাট্য লেখায় দারুণ সফল। তাঁর নিজস্ব একটি প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম ‘ট্রিকস্টার’।

জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে বিয়ে করেছিলেন ২০১৫ সালে। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পর তাঁদের বৈবাহিক জীবনের অবসান ঘটে এবং তাঁরা আইনিভাবে বিচ্ছেদ নেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More