...
...
Next Story

'সেই কাজ এখনও চলছে...', ৯ বছর আগে কেন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন সৌরভ?

লক্ষ্মী ঝাঁপি, এই একটি ধারাবাহিক সৌরভের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। একদিকে যেমন এই ধারাবাহিকের হাত ধরে আবার তিনি ছোট পর্দায় ফিরে এসেছেন তেমন অন্যদিকে নিজের মনের মানুষকেও তিনি পেয়েছেন ধারাবাহিকের হাত ধরেই।

Updated on: Aug 1, 2026, 21:38:09 IST
Advertisement

লক্ষ্মী ঝাঁপি, এই একটি ধারাবাহিক সৌরভের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। একদিকে যেমন এই ধারাবাহিকের হাত ধরে আবার তিনি ছোট পর্দায় ফিরে এসেছেন তেমন অন্যদিকে নিজের মনের মানুষকেও তিনি পেয়েছেন ধারাবাহিকের হাত ধরেই। কিন্তু একসময় যে সৌরভ একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছিলেন সেই অভিনেতা কেন হঠাৎ করে ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন?

৯ বছর আগে কেন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন সৌরভ?
৯ বছর আগে কেন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন সৌরভ?

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি ৯ বছর আগে ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলাম। যে কাজের জন্য বা যেটার জন্য আমি ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলাম সেই কাজ এখনও চলছে। আমি পরপর অনেকগুলো ওয়েব সিরিজ পরিচালনা করি এবং প্রযোজনা করি। শুধুমাত্র প্রযোজনা সংস্থা তৈরি করব বলেই আমি বিরতি নিয়ে ছিলাম।’

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

সৌরভ বলেন, ‘আমি ধারাবাহিকে অভিনয় করব না এটা কখনও ভাবি নি কারণ এই ধারাবাহিক থেকেই আমি পরিচিতি লাভ করেছিলাম। ধারাবাহিককে কোনভাবেই ছোট চোখে দেখতে পারবো না আমি। একটা বিশাল বড় সংখ্যক দর্শক ধারাবাহিক দেখেন। একটা সিরিয়ালে অভিনয় করলে অনেক মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া যায়।’

সৌরভ প্রসঙ্গে

২০১৫ সালে মধুমিতা সরকারকে বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তী। কিন্তু ২০১৯ সালে আচমকাই দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর মধুমিতা দেবমাল্যকে বিয়ে করেন চলতি বছরে। মধুমিতার বিয়ের পরেই শুনতে পাওয়া যায় সৌরভ চক্রবর্তীর সম্পর্কের কথা।

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন সৌরভ। প্রথমে ব্যাপারটা জানাজানি না হলেও পরে ধীরে ধীরে নিজেরাই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসেন তারকা জুটি। গত ১০ মে বাগদান পর্ব সেরে ফেলেন তারা।

চলতি মাসে হবু শ্বশুর বাড়ির সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন শুভস্মিতা। শাশুড়ি এবং ননদের সঙ্গে শুভস্মিতার সম্পর্ক যে বেশ ভালো, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখেই বোঝা যায়। তবে বাগদান পর্ব সম্পন্ন হলেও এখনও বিয়ের ডেট ফাইনাল হয়নি। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসবেন শুভস্মিতা সৌরভ, এমনটাই খবর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks