...
...
Next Story

Sourav Das: গোপাল পাঁঠার নামে হল রাস্তা্র নাম, গর্বিত সৌরভের মুখে পুরনো লড়াইয়ের কথা

Sourav Das: দ্যা বেঙ্গল ফাইলস’ ছবির মাধ্যমে উঠে এসেছিল গোপাল পাঁঠা চরিত্রটি। নির্ভীক এই চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ দাস। বাংলার ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা যে মানুষটির কথা কেউ জানতো না, সেই গোপাল পাঁঠার নাম অনুসারেই এবার পাল্টে গেল আস্ত একটি রাস্তার নাম।

Published on: Jun 22, 2026, 08:30:53 IST
Advertisement

Sourav Das: ‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবির মাধ্যমে উঠে এসেছিল গোপাল পাঁঠা চরিত্রটি। নির্ভীক এই চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ দাস। বাংলার ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা যে মানুষটির কথা কেউ জানতো না, সেই গোপাল পাঁঠার নাম অনুসারেই এবার পাল্টে গেল আস্ত একটি রাস্তার নাম।

গর্বিত সৌরভের মুখে পুরনো লড়াইয়ের কথা
গর্বিত সৌরভের মুখে পুরনো লড়াইয়ের কথা

সম্প্রতি সোরাবর্দি এভিনিউয়ের নাম পাল্টে রাখা হলো গোপাল মুখার্জি রোড। শনিবার পশ্চিমবঙ্গ দিবসে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নতুন নামকরণের কথা সকলকে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে ভীষন খুশী পর্দার গোপাল পাঁঠা ওরফে সৌরভ দাস।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

সংবাদ প্রতিদিনকে এই প্রসঙ্গে সৌরভ জানান, তিনি ভীষণ খুশি এই খবরটা পেয়ে। এমন একজন ব্যক্তিত্ব যার নাম মুখে আনা যাবে না বা যার ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। উনি কি করেছিলেন সেটাও সর্বসমক্ষে বলতে সমস্যা। এমন একটি জায়গা থেকে যখন আজ গোপাল পাঁঠার নামে আস্ত একটি রাস্তার নামকরণ হচ্ছে তা সত্যি গর্বের বিষয়।

আরও পড়ুন: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?

সৌরভ বলেন, ‘আমি যখন বেঙ্গল ফাইলস সিনেমায় গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করেছিলাম তখন অনেকেই ওঁর সম্পর্কে কিছু জানতেন না। যদিও এটা দোষের নয় কারণ এমন অনেক মানুষ রয়েছেন যাদের কথা কেউ জানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ওঁর নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত ভীষণ গর্বের। আমি যেহেতু গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছি, শুধু তার জন্য নয় একজন বাঙালি হিসেবে আমি ভীষণ গর্বিত।’

রবিবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে শনিবার কলকাতা পৌরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আজ থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জী রোড।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks