...
...
Next Story

সৌরভ বিগ বসের ঘরে, টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের

দাদা এই মুহূর্তে রয়েছে বিগ বসের ঘরে। ইচ্ছে হলেই সেখানে চলে যাওয়া যায় না। কিন্তু তা বলে কি ভাইফোঁটা হবে না? সেটা কি করে হয়? তাই বিকল্প ব্যবস্থা বের করলেন সৌরভ দাসের বোন অরুনিমা দাস। বিগ বস চলাকালীন পজ বাটন টিপে দাদাকে ভাইফোঁটা দিলেন তিনি।

Published on: Nov 11, 2026, 20:38:43 IST
Advertisement

দাদা এই মুহূর্তে রয়েছে বিগ বসের ঘরে। ইচ্ছে হলেই সেখানে চলে যাওয়া যায় না। কিন্তু তা বলে কি ভাইফোঁটা হবে না? সেটা কি করে হয়? তাই বিকল্প ব্যবস্থা বের করলেন সৌরভ দাসের বোন অরুনিমা দাস। বিগ বস চলাকালীন পজ বাটন টিপে দাদাকে ভাইফোঁটা দিলেন তিনি।

টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের
টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের

প্রায় তিন মাস বাড়ি থেকে দূরে রয়েছেন বিগ বস প্রতিযোগীরা। দুর্গাপুজো থেকে কালীপুজো সবকিছুই কেটে গেল বন্ধ ঘরের মধ্যে। একদিকে যেমন প্রতিযোগীরা নিজেরাও মনকষ্টে আছেন তেমন অন্যদিকে তাদের বাড়ির সদস্যরাও বাইরে ভীষণভাবে মিস করছেন বাড়ির সদস্যকে।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

সৌরভকে কাছে না পেয়ে তাই টিভি স্ক্রিনে ফোটা দিয়ে ভাই ফোঁটা সারলেন অরুনিমা। পাশে বসে মা ফোঁটার সমস্ত নিয়ম বুঝিয়ে দিলেন মেয়েকে। এমন ভাই ফোঁটা সারা জীবন মনে থেকে যাবে সৌরভের পরিবারের সকলের। তবে দাদার জিতে ফিরে আসুক এমনটাই কামনা করছেন অরুনিমা।

এই মুহূর্তে বিগ বসের ঘরে প্রত্যেকের বাড়ি থেকে একজন করে সদস্য আসছেন তাদের সঙ্গে দেখা করতে। গতকাল সোনামণি, সৃজলা, দুর্নিবারের মা এসেছেন বিগ বসের ঘরে। এবার পালা বাকিদের। তবে খুব সম্ভবত সৌরভের সঙ্গে দেখা করতে আসছেন দর্শনা বণিক অর্থাৎ তার স্ত্রী। সৌরভের মা শারীরিকভাবে অসুস্থ তাই তিনি অতটা যেতে পারবেন না তাই মায়ের বদলে সৌরভের স্ত্রী দেখা করতে আসবেন বিগ বসের ঘরে।

এই মুহূর্তে ঘরের ক্যাপ্টেনও সৌরভ। বিগ বসের শেষের দিকে এসে তিনি যেভাবে সবটা সামলে চিন্তা সত্যিই প্রশংসার যোগ্য। শুধুমাত্র খেলা নয় সকলকে নিজের কমেডি দিয়ে মন ভুলিয়ে রেখেছেন তিনি। ইতিমধ্যেই সৌরভের ভোটারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, যা অন্যদের জন্য ভীষণ চাপের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks