ফের সঞ্চালকের আসনে সৌরভ, ‘খেলো বাংলা’ শোয়ে রইল কোটি টাকা জিতে নেওয়ার সুযোগ
মাঠের বাইরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যরকম রূপে মানুষ চিনেছিল দাদাগিরির হাত ধরে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালনা করবেন, এ যেন এক অন্যরকম অনুভূতি। প্রশ্ন উত্তরের মাঝে অচেনা সৌরভকে জানার একটা আলাদাই মজা ছিল, যে স্বাদ আস্বাদন করেছিলেন দর্শকরা।
মাঠের বাইরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যরকম রূপে মানুষ চিনেছিল ‘দাদাগিরি’র হাত ধরে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালনা করবেন, এ যেন এক অন্যরকম অনুভূতি। প্রশ্ন উত্তরের মাঝে অচেনা সৌরভকে জানার একটা আলাদাই মজা ছিল, যে স্বাদ আস্বাদন করেছিলেন দর্শকরা। তবে এবার দাদাগিরির মঞ্চে নয়, সৌরভ এই মুহূর্তে সঞ্চালনা করছেন ‘বিগ বস বাংলা’।
‘খেলো বাংলা’ শোয়ে রইল কোটি টাকা জিতে নেওয়ার সুযোগ
কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক মন্তব্যের মধ্যে দিয়ে যেতে হয় সৌরভকে তবে সৌরভের বিগ বস বাংলা সঞ্চালনা যে অনুষ্ঠানকে আলাদা মাত্রা এনে দিয়েছে তা বলাই বাহুল্য। এবার তৃতীয় অনুষ্ঠান সঞ্চালনার দিকে এগোলেন সৌরভ। খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসতে চলেছে ‘খেলো বাংলা’।
কিছুদিন আগেই অনুষ্ঠানটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল চ্যানেলের তরফ থেকে। তবে তখন সঞ্চালনার আসনে কে রয়েছেন সেটা প্রকাশ্যে আনা হয়নি। তবে এবার অনুষ্ঠানের প্রথম প্রমোতেই মোটামুটি সব কিছু স্পষ্ট হয়ে গেল। সম্পূর্ণ অন্যরকম একটি অনুষ্ঠান আসতে চলেছে স্টার জলসায়।
প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, একটি মেয়ে যে ছোটবেলা থেকেই প্রশ্ন করে বড় হচ্ছে। কখনো বাবা মাকে কখনো স্বামীকে কখনো আবার হাসপাতালে নার্সকে, তার প্রশ্নের মুখে নির্বাক বাড়ির সকলে। কিন্তু যে প্রশ্ন করার স্বভাবের জন্য সে সকলকে বিরক্ত করত সেই প্রশ্নই এবার তাকে এনে দেবে কোটি টাকা।
এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারবেন প্রতিযোগীরা, উত্তর দেবেন প্রতিযোগীরাই। ২.৫ কোটিরও বেশি টাকা জিতে নেওয়ার সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে। বাড়তি পাওনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন। খুব তাড়াতাড়ি বাংলার অন্যতম প্রতীক্ষিত শো আসতে চলেছে স্টার জলসার পর্দায়।
Home/Entertainment/ফের সঞ্চালকের আসনে সৌরভ, ‘খেলো বাংলা’ শোয়ে রইল কোটি টাকা জিতে নেওয়ার সুযোগ