...
...
Next Story

কাঁটা চামচ নিয়ে পুলিশের বেশে সৌরভ-আবির! কাকে ধরতে আসছে ভোজন বাহিনী?

খেলার দুনিয়া থেকে সঞ্চালনা, সবেতেই সিদ্ধ হস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার একেবারে অন্যরকম একটি রূপে ধরা দিতে চলেছেন তিনি। সঙ্গী হবেন আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট অন্তত সে কথাই বলছে।

Published on: Oct 25, 2025, 22:06:06 IST
Advertisement

ক্রিকেটের দুনিয়ায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিঃসন্দেহে তিনি গোটা বাংলার গর্ব। অন্যদিকে মহিলাদের এক এবং অন্যতম ক্রাশ আবির চট্টোপাধ্যায়। এই দুই ব্যক্তিত্ব যদি এক হয়ে যান, তাহলে যে একটা বড়সড় ধামাকা হবে তা বলাই বাহুল্য।

কাঁটা চামচ নিয়ে পুলিশের বেশে সৌরভ-আবির
কাঁটা চামচ নিয়ে পুলিশের বেশে সৌরভ-আবির

খেলার দুনিয়া থেকে সঞ্চালনা, সবেতেই সিদ্ধহস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার একেবারে অন্যরকম একটি রূপে ধরা দিতে চলেছেন তিনি। সঙ্গী হবেন আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট অন্তত সে কথাই বলছে।

আরও পড়ুন: 'এমন কাউকে দরকার যাকে বিশ্বাস...', আরাত্রিকার জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে?

যদিও এই জল্পনা-কল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। কিছুদিন আগেই আবির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলছিলেন, পুজো শেষ হয়ে গেছে কিন্তু ছুটির আমেজ কাটেনি। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যাচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নতুন কিছু ভাবতে হবে, যাতে ছুটি শেষ হয়ে গেলেও আনন্দ না শেষ হয়ে যায়।

আবিরের এই পোস্টে আচমকা দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আবিরকে নতুন কিছু করার পরামর্শ দেন তিনি। কথায় কথায় পুজো থেকে পেট পুজো সবকিছুই উঠে আসে। আবির এবং সৌরভের কথা শুনে দর্শকরা আন্দাজ করেছিলেন, নতুন কিছু ধামাকা আনতে চলেছে এই জুটি।

ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন সৌরভ এবং আবির। কিন্তু আশ্চর্যজনকভাবে বন্দুক বা লাঠি নয়, কাঁটা চামচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভোজন বাহিনী। দুই মহারথীর পেছনে রয়েছে সারি সারি মসলা এবং তেলের প্যাকেট।

আরও পড়ুন: উৎসব-এর পর আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতা, কোন ছবিতে দেখা যাবে এই জুটিকে?

আরও ভালো করে দেখলে বোঝা যাবে, রয়েছে ফল এবং রান্নার প্রয়োজনীয় জিনিসপত্রও। তবে কি রান্নার কোনও নতুন অনুষ্ঠান নিয়ে আসতে চলেছেন এই দুই তারকা? সেই উত্তর পাওয়া যাবে আগামী ২৮ সেপ্টেম্বর। অন্তত এমনটাই লেখা রয়েছে ক্যাপশনে।

সৌরভ গাঙ্গুলীর পোস্ট করা এই ভিডিয়োতে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোজন বাহিনীর কথা মানো। ২৮ সেপ্টেম্বর আসছি সবটা বলতে।’ সৌরভের ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে, বেশ বড়সড়ো কিছু ধামাকা নিয়ে আসতে চলেছেন তাঁরা। কিন্তু সবটা জানতে অপেক্ষা করতে হবে আরও তিন দিন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks