...
...
Next Story

রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

ম্যাডক্স স্কোয়ার ছাড়া দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ। ষষ্ঠী থেকে নবমী, অন্তত একদিন এই জায়গায় বাঙালিরা আড্ডা দেবেই। বাঙালিদের অন্যতম প্রিয় এই জায়গাটি তখন আরো বেশি প্রিয় হয়ে ওঠে যখন সেখানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Published on: Oct 19, 2026, 21:02:09 IST
Advertisement

ম্যাডক্স স্কোয়ার ছাড়া দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ। ষষ্ঠী থেকে নবমী, অন্তত একদিন এই জায়গায় বাঙালিরা আড্ডা দেবেই। বাঙালিদের অন্যতম প্রিয় এই জায়গাটি তখন আরো বেশি প্রিয় হয়ে ওঠে যখন সেখানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দুর্গাপুজো এবং সৌরভ, বাঙালি দুই আবেগ যখন এক জায়গায় থাকে তখন তার যে আলাদা আকর্ষণ তৈরি হবে সেটা বলাই বাহুল্য।

অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ
অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

তবে এবার এই আবেগ আরো কিছুটা স্পেশাল হয়ে উঠলো কারণ এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দুর্গাপুজোয় যোগ দিলেন রাজকুমার রাও। রাজকুমার অর্থাৎ পর্দার সৌরভ। এ যেন রিল আর রিয়েল মিলেমিশে একাকার হয়ে গেল। রাজকুমারকে পাশে নিয়ে নিজের দায়িত্বে কলকাতার পুজো দেখালেন সৌরভ।

আরও পড়ুন: 'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির

এই দিন একেবারে বাঙালিয়ানায় সেজেছিলেন দুজনেই নেই। সৌরভ পরেছিলেন একটি কালো রঙের পাঞ্জাবি আর রাজকুমার নিজেকে সাজিয়ে ছিলেন লাল রঙের পাঞ্জাবিতে। এই দিন সঙ্গী হয়েছিলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার পরনে ছিল লাল রঙের শাড়ি।

প্রতিবারের মতো এইবারেও সৌরভকে দেখা গেল পুজো মন্ডপে ঢাক বাজাতে। তবে এবারের বিশেষ আকর্ষণ অবশ্যই বাঙালি জামাই রাজকুমার, যিনি অনবদ্য কায়দায় ঢাক বাজালেন ঢাকিদের সঙ্গে। রাজকুমারকে এত সুন্দর ঢাক বাজাতে দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরভও।

এদিন সংবাদমাধ্যমের সামনাসামনি হয় সৌরভ জানান, অনেকদিন ধরেই রাজকুমারের স্বপ্ন ছিল কলকাতায় এসে পুজো দেখার সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। যেহেতু সৌরভের বায়োপিকে রাজকুমার অভিনয় করছেন তাই অনেকদিন ধরেই রাজকুমারের সঙ্গে সৌরভের যোগাযোগ রয়েছে। এত বড় পুজো রাজকুমার আর অন্য কোথাও দেখতে পাবেন না তাই সেই আনন্দের স্বাদ থেকে যেন রাজকুমার বঞ্চিত না থাকেন তার জন্য তাঁকে কলকাতায় আহ্বান জানিয়েছেন স্বয়ং সৌরভ।

রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সৌরভ বলেন, ‘রাজকুমার খুব ভালো অভিনয় করে। কিছুদিন আগেই ওর একটি ছবি মুক্তি পেয়েছে সেটাও খুব ভালো। তবে সবাইকে মনে রাখতে হবে ও কিন্তু সৌরভ নয়, সৌরভের চরিত্রে অভিনয় করছে মাত্র। যেমন ধোনির চরিত্রে সুশান্ত অভিনয় করেছিল।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks