বিগ বসের ঘরে প্রতিযোগীরা কখনো নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন কখনো আবার একে অপরকে জড়িয়ে কেঁদেছেন। টেলিভিশনের এপারে বসে তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করেছেন দর্শকরা। কখন যেন বিগ বসের ঘর হয়ে উঠেছে সকলের বাড়ি।
বিগ বসের ঘরে প্রতিযোগীরা কখনো নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন কখনো আবার একে অপরকে জড়িয়ে কেঁদেছেন। টেলিভিশনের এপারে বসে তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করেছেন দর্শকরা। কখন যেন বিগ বসের ঘর হয়ে উঠেছে সকলের বাড়ি। তবে এই আনন্দের বাড়ি আর কিছুদিনের মধ্যেই ভাঙতে চলেছে।
বিগ বসের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার নিজের কথার মাধ্যমে জানিয়েছেন তাঁর কোন কোন প্রতিযোগীকে ভালো লাগে এবং কেন ভাল লাগে। যদিও তিনি প্রয়োজনে সকলকেই বকা দেন আবার ভালবাসায় ভরিয়েও দেন। কিন্তু এবার বিগ বসের একেবারে শেষ লগ্নে এসে সৌরভ জানালেন, তাঁর একমাত্র কন্যা সারা গঙ্গোপাধ্যায়ের সবথেকে প্রিয় প্রতিযোগী কে?
গতকালের এপিসোডে অর্থাৎ দাদার দরবারে সৌরভ বলেন, ‘আমাদের পাশাপাশি আমার মেয়ে সারা প্রতিদিন বিগ বস দেখে। আর আমি তোমাদের সবাইকে জানিয়ে রাখি বিগ বসের ঘরে সারার সব থেকে প্রিয় প্রতিযোগী হল নিরঞ্জন। নিরঞ্জনকে ও ভীষণ ভালোবাসে। যদিও আমার থেকে জানা হয়নি যে নিরঞ্জনের মধ্যে ও এমন কি দেখল যে ওকে ওর এত ভালো লাগে।’
সৌরভের মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় নিরঞ্জন। প্রথমদিকে তেমনভাবে নিজেকে প্রকাশ না করলেও বিগত কয়েক সপ্তাহে নিরঞ্জন যেভাবে নিজের খেলা দেখিয়েছে তাতে আপ্লুত দর্শকমহল। সৌরভ গতকাল নিজেও বলেন, নিরঞ্জন বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর বুঝতে পারবে যে লাফটারসেনকে এবার ছাপিয়ে গিয়েছে নিরঞ্জন।
প্রসঙ্গত, গতকাল বিগ বসের ঘরে টিকিট পেয়ে সোজা ফাইনালে চলে গিয়েছে রাজবীর। বিগ বসের শেষ সপ্তাহে খেলতে পারবে সে। আজ জানা যাবে তনুশ্রী সৃজলা ও নিরঞ্জনের মধ্যে কে বাদ যাবে। তবে যেটুকু খবর, এই সপ্তাহে বিগ বস এর খেলা ছেড়ে বেরিয়ে যেতে হবে নিরঞ্জনকে।