...
...
Next Story

'আমরা তো শুধু অভিনয় দেখব...', রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক দাদা ছবির শুটিং। সৌরভের বেহালার বাড়িতে ছবির শুটিং-এর বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। তবে রাজকুমার রাওয়ের কিছু ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকের মত, রাজকুমারকে একেবারেই সৌরভের মতো দেখতে নয়।

Published on: Jul 5, 2026, 21:17:46 IST
Advertisement

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’ ছবির শুটিং। সৌরভের বেহালার বাড়িতে ছবির শুটিং-এর বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। তবে রাজকুমার রাওয়ের কিছু ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকের মত, রাজকুমারকে একেবারেই সৌরভের মতো দেখতে নয়। ছবিতে দাদা চরিত্রে একেবারেই মানাবে না রাজকুমারকে।

রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ
রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ

এই গোটা বিষয়টি নিয়ে রাজকুমার রাও কোন মন্তব্য না করলেও এবার সরাসরি মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি পডকাস্ট চলাকালীন সৌরভ বলেন, ‘রাজকুমার একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু আমার মত একই রকম লোক পাওয়া যাবে সেটা তো হতে পারে না। ও এই ছবিতে অভিনয় করবে। আমরা ওর অভিনয় সিনেমার পর্দায় দেখব। সকলকে মনে রাখতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনয় করতে কেউ দেখবে না, দেখবে, রাজকুমার রাওকে অভিনয় করতে।’

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের কথা টেনে এনে সৌরভ বলেন, ‘সুশান্ত সিং রাজপুতকে কি সত্যিই মহেন্দ্র সিং ধোনির মতো দেখতে ছিল? কিন্তু ও দুর্দান্ত অভিনয় করেছিল। একবারও মনে হয়নি যে ও সুশান্ত। সঞ্জু ছবিতেও রণবীরকে দেখে মনে হয়নি যে ও সঞ্জয় দত্ত নয়। তেমনি এই ছবিতে রাজকুমার আমার চরিত্রে অভিনয় করছে।’

সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন বেদান্ত সিং। যিনি ইতিমধ্যেই বেশ কিছু যুব চরিত্রে অভিনয় করে সকলের নজর করেছেন। সব থেকে বড় কথা, ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ছেলের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মায়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। তিনি অভিনয় করবেন নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব বসুকে।

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তান্যা মানিকতলা। তবে কিশোরী ডোনার চরিত্রে অভিনয় করবেন এক বাঙালি। তিনি হলেন অভিনেত্রী সৃজা ভট্টাচার্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে অভিনয় করবেন কে কে মেনন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks