...
...
Next Story

এবার মুখোমুখি শ্রাবন্তী-জয়া, দুই বাংলার নায়িকাকে নিয়ে কোন গল্প বলবেন অর্জুন দত্ত?

অর্জুন দত্ত, যিনি গত বছর ডিপ ফ্রিজ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন সেই অর্জুনের ছবিতে এবার ধরা দিতে চলেছেন দুই বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।

Published on: Nov 11, 2026, 20:00:58 IST
Advertisement

অর্জুন দত্ত, যিনি গত বছর ‘ডিপ ফ্রিজ’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন সেই অর্জুনের ছবিতে এবার ধরা দিতে চলেছেন দুই বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। শুধু তাই নয়, এই ছবিতে থাকবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, বৈশাখী রায়, রুপালি ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী সহ আরো অনেকে।

মুখোমুখি শ্রাবন্তী-জয়া
মুখোমুখি শ্রাবন্তী-জয়া

ছবির পরিচালনায় অঞ্জন দত্ত। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়। সহ প্রযোজক রুপম গোস্বামী। অভিজিতের সংস্থা শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কসের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। সিনেমার নাম আরএসভিপি মার্ডার। ছবিটি হতে চলেছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

ছবির গল্প প্রসঙ্গে

এই ছবিটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনস্তাত্ত্বিক রহস্যে ভরা থাকবে। এর আগের ছবিগুলিতেও যেভাবে তিনি মানুষের মানসিক টানাপড়েনকে তুলে ধরেছেন বড় পর্দায় এখানেও তার অন্যথা হবে না। পাহাড়ের শান্ত পরিবেশের আড়ালে সম্পর্কের নানান জটিলতা তুলে ধরবেন তিনি। বাইরে থেকে যা স্বাভাবিক মনে হয়, তার আড়ালে যে কতটা ঈর্ষা লুকিয়ে থাকে সেটাই জানা যাবে এই ছবির মাধ্যমে।

আরও পড়ুন: 'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন

খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ছবির কাজ। খুব সম্ভবত আগামী বছরেই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। নারী ভিত্তিক ছবি এর আগেও করেছেন অর্জুন, যার তালিকায় রয়েছে ‘গুলদস্তা’, ‘শ্রীময়ী’, ‘বিবি পায়রা’ সহ একাধিক ছবি। এবার সেই তালিকায় নাম যোগ হতে চলেছে এই সিনেমাটির।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks