...
...
Next Story

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারকে। যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত তিনি। ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, ওই ব্যক্তি সঙ্গে তিনি আর কোনও যোগাযোগ রাখবেন না।

Published on: Jul 13, 2026, 22:43:54 IST
Advertisement

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারকে। ধর্ষণে অভিযোগে অভিযুক্ত তিনি। ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, ওই ব্যক্তি সঙ্গে তিনি আর কোনও যোগাযোগ রাখবেন না। এরপরেই ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তরফ থেকেও জারি করা হয় একটি বিবৃতি। এদিন হাওড়া আদালতে তোলা হলে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শ্রাবন্তীর পরেই সংস্থা থেকে বরখাস্ত অভিযুক্ত, ‘ভিত্তিহীন অভিযোগ’
শ্রাবন্তীর পরেই সংস্থা থেকে বরখাস্ত অভিযুক্ত, ‘ভিত্তিহীন অভিযোগ’

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না তারা। কিন্তু সোমবার সন্ধ্যায় অভিযুক্তের আইনজীবী সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, অভিযোগকারিনী এবং অভিযুক্তর মধ্যে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ একে অপরের সম্মতিতেই হয়েছিল। কোনও যৌন মিলনের ঘটনা ঘটেনি, পারস্পারিক সম্মতিতে ঘনিষ্ঠতা হয়েছিল। ঘটনাটি ঘটে প্রায় আড়াই মাস আগে, তাহলে কেন আড়াই মাস পরে অভিযোগ দায়ের করা হল? সব থেকে বড় কথা, ঘটনাটি ঘটার পরেও অভিযোগকারিনী অভিযুক্তের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। তাই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

শ্রাবন্তীর পরেই সংস্থা থেকে বরখাস্ত অভিযুক্ত, ‘ভিত্তিহীন অভিযোগ’

ইনস্ট্রাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে শ্রাবন্তী লেখেন, ‘২০২৪ সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট এবং দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। সম্প্রতি আমি জানতে পেরেছি এই ব্যক্তি এক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি আমাকে অস্বস্তিতে ফেলেছে। আমি ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু এই ঘটনার পর আগামী দিনে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না কোনওভাবে। ম্যানেজমেন্ট সংস্থাকে এই বিষয়ে আমি জানিয়েছি।’

আরও পড়ুন: 'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের

প্রসঙ্গত, অর্ঘ্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার হাওড়া আদালতে হাজির করা হয় অর্ঘ্যকে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন সেখানেই অভিযোগকারীনি কাজ করতেন। গত ১২ এপ্রিল অভিযুক্তের বাড়িতে কোনও একটি কাজে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks