...
...
Next Story

ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় শ্রীনিকা, কোন সিনেমায় দেখা যাবে তাকে?

একরত্তি হলেও অভিনয়ের দিক থেকে কিন্তু তাবড় তাবড় শিল্পীদেরও তাক লাগিয়ে দেয় শ্রীনিকা। আধো আধো কথায় যখন সে ডায়লগ ডেলিভারি করে তখন সেই অভিনয়ের প্রশংসা না করে থাকা যায় না। এই মুহূর্তে স্টার জলসার ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিককে অভিনয় করছে এই ছোট্ট অভিনেত্রী।

Published on: Jul 23, 2026, 21:31:16 IST
Advertisement

একরত্তি হলেও অভিনয়ের দিক থেকে কিন্তু তাবড় তাবড় শিল্পীদেরও তাক লাগিয়ে দেয় শ্রীনিকা। আধো আধো কথায় যখন সে ডায়লগ ডেলিভারি করে তখন সেই অভিনয়ের প্রশংসা না করে থাকা যায় না। এই মুহূর্তে স্টার জলসার ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিককে অভিনয় করছে এই ছোট্ট অভিনেত্রী।

ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় শ্রীনিকা
ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় শ্রীনিকা

তবে এবার ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় অভিনয় করতে চলেছে এই খুদে। ছবির নাম ‘ছেলে ধরা’। পরিচালক শিলাদিত্য মৌলিক। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সিনেমায় স্বস্তিকার মেয়ের ভূমিকায় অভিনয় করবে এই ছোট্ট অভিনেত্রী।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হতে চলেছে। সিনেমার শ্যুটিং হবে অরুনাচল প্রদেশের ইটানগর এবং জিরো ভ্যালিতে। ছবিটি প্রযোজনা করেছেন প্রতীক মজুমদার এবং অনিন্দিতা মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা হ্যান্ডিম্যান এবং সীতা ২২ ফিল্মসের প্রযোজনায় ছবিটি তৈরি হতে চলেছে। চিত্রগ্রহণের দায়িত্বে ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলি।

ছেলে ধরা প্রসঙ্গে

এই সিনেমায় বৃষ্টি নামক একটি চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। মূলত এক ফ্যামিলি থ্রিলারের আঙ্গিকে তৈরি এই গল্পে মেয়ের জন্মদিনে সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এক মা। কিন্তু তারপরেই যখন সন্তান কিডন্যাপ হয়, তখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়।

সন্তানকে খুঁজতে বৃষ্টি মুখোমুখি হয় জীবনের এমন এক সত্যের, যা তার জীবন পাল্টে দেয়। এর আগে যদিও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু স্বস্তিকার মতে, বৃষ্টি চরিত্রটির সঙ্গে কোথাও যেন তিনি একাত্ম হয়ে উঠেছেন। একজন মা, যিনি নিজের মেয়েকে ভালবাসলেও তিনি সম্পূর্ণ নিখুঁত নন। জীবনের সমস্ত পর্যায়ে তিনি সফল নন।

‘ছেলেধরা’ গল্পতে মূলত এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা মানুষকে ভালবাসতে জানলেও প্রতিটি ক্ষেত্রে ত্রুটিপূর্ণ একজন মানুষ। ভুলত্রুটি থেকে প্রতিমুহূর্তে নিজেকে চিনতে শেখে এই মানুষগুলো। সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks